সাঈদ বারী
সাঈদ বারীর জন্ম ১০ সেপ্টেম্বর ১৯৬৫। তিনি একাধারে লেখক ও প্রকাশক- সাড়ে তিন দশক ধরে সৃজনশীল প্রকাশনার সঙ্গে যুক্ত। তাঁর প্রকাশনা সংস্থা 'সূচীপত্র' থেকে এ-পর্যন্ত দুই সহস্রাধিক বই প্রকাশিত হয়েছে। জাপানের টোকিওতে ACCU-র প্রশিক্ষণ ও নয়াদিল্লিতে IBBY-এর কংগ্রেসে অংশগ্রহণ করেন। তিনি 'সৃজনশীল বই প্রকাশক সমিতি ঢাকা'র সভাপতি। তিনি Association of Wrirers & Illustrators for Children (AWIC)-এর আজীবন সদস্য।
সাপ্তাহিক 'পরিবর্তন', সাপ্তাহিক 'শিশুকণ্ঠ' ও শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত পাক্ষিক 'শিক্ষাঙ্গন'-এর নির্বাহী সম্পাদক ছিলেন।
তার মৌলিক ও সম্পাদনাসহ প্রায় ২৫টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: 'যাপিত জীবন', 'দুই যে ছিল রিকি ও নিকি'( জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক ২০০৩ সালে সেরা শিশুতোষ গ্রন্থ হিসেবে পুরস্কৃত), 'শিনান রিকি ও পিঁপিলের গল্প', 'মঙ্গল গ্রহের সুপার হিরো', 'তোমাদের গল্প', 'বরণীয় মানুষ স্মরণীয় ঘটনা', 'ইষ্টিকুটুম মিষ্টিকুটুম' প্রভৃতি।