জুবায়ের আহমেদ
একজন বাংলাদেশি সাংবাদিক, গবেষক এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাতা। তিনি গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। গণমাধ্যম, যোগাযোগ ও জেন্ডার বিষয়ক তার একাধিক গবেষণাপত্র বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্সে উপস্থাপিত হয়েছে। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র Slang: Rohingya Narrative (2024) ১০ম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়। তিনি বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ মাধ্যম bdnews24.com-এ মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন।