Published : 19 Jun 2013, 06:00 AM

তিনি জানান, ১৯ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বান্দরবানের থানছি উপজেলার তিন্দু, রেমাক্রী, ছোট মদক এবং বড় মদকে যেতে পারবেন না পর্যটকরা।
“পর্যটকদের প্রাণের ঝুঁকি এড়াতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে”, বলেন নির্বাহী কর্মকর্তা।
বর্ষা মৌসুমে সাংগু নদীর পাহাড়ি ঢল আর তীব্র স্রোতের কারণে এসব এলাকায় ভ্রমণ বিপদজনক হয়ে পড়ে বলে জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজের ছাত্র মইনুল ইসলাম শিমুল গত ১৫ জুন থানছির দুর্গম নাফাকুমে বেড়াতে গিয়ে ঝর্ণার ওপরে পাহাড়ে ওঠার সময় পা পিছলে পড়ে যান। দুদিন পরে পাহাড়ি ঝিরি থেকে শিমুলের লাশ উদ্ধার করে বিজিবি।