Published : 25 May 2013, 11:42 AM
শনিবার দুপুরে বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়ায় এ দুর্ঘটনায় নিহত সোহেল মজুমদার রানা (২৬) উপজেলার বিজয়পুর গ্রামের প্রয়াত ধন মিয়ার ছেলে।
তিনি ফুলগাজীর নজরুল একাডেমীর নৃত্যশিল্পী ছিলেন।
এলাকাবাসীর বরাত দিয়ে পরশুরাম মডেল থানার ওসি আলী আশরাফ বলেন, দুপুরে একটি বালুবাহী পিকআপভ্যান বিপরীতমুখী রানাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে মোটনসাইকেলচালক রানা ঘটনাস্থলে মারা যান।
লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ পিকআপভ্যানটি আটক করেছে। চালক পালিয়ে গেছে।