Published : 24 May 2013, 12:16 PM
নেপালে বাংলাদেশের দূতাবাসের প্রথম সেক্রেটারি খান মো. ময়নুল হোসেন শুক্রবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, নেপালের স্থানীয় সময় শনিবার সকাল ১০টার মধ্যে সজলের মৃতদেহ এভারেস্ট থেকে নামিয়ে আনার কাজ শুরু হবে।
সজল খালেদের মৃতদেহ হিমালয়ের প্রায় ২৮ হাজার ৭৫০ ফুট উচ্চতায় সাউথ সামিটে রয়েছে।
সজলের মৃতদেহ সেখান থেকে নামিয়ে আনতে নেপালের বেসরকারি সংস্থা সেভেন সামিটকে নিয়োগ করা হয়েছে বলে তিনি জানান।

ময়নুল হোসেন জানান, চুক্তি অনুযায়ী প্রতি আধা ঘণ্টা পরপর উদ্ধার তৎপরতার সর্বশেষ অবস্থা ও ভিডিওচিত্র সরবরাহের পাশাপাশি স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করবে সেভেন সামিট।
এদিকে, সজলের মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য বৃহস্পতিবার নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছেছেন তার বন্ধু ও বাংলা মাউন্টিনিয়ারিং ও ট্রাকিং ক্লাবের সদস্য রিয়াজ রহমান ও বাবু্।
রিয়াজ রহমান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সজলের শেরপা টেনবা দর্জিকে পাওয়া যাচ্ছে না ।
সজলের মরদেহ আনার জন্য শনিবার সকাল থেকে শেরপারা বেস ক্যাম্প থেকে যাত্রা করবে বলে জানান তিনি।
রিয়াজ বলেন, সজলের মৃতদেহ দেশে ফিরিয়ে আনতে তিন থেকে পাঁচ দিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
এভারেস্ট চূড়া থেকে ফেরার পথে গত ২০ মে মারা যান চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ খালেদ হোসেন, যিনি সজল খালেদ নামেই পরিচিত। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় অর্থ যোগাচ্ছে করছে সরকার।