Published : 23 May 2013, 11:54 AM
বৃহস্পতিবার সকালে উপজেলার হারিছ চৌধুরী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
নিহত মো. আশ্বাদ আলী হৃদয় (১৩) চরজব্বর শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়ক পারাপারের সময় হৃদয়কে একটি ইটবোঝাই ট্রাক ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় লোকজন তাকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে হৃদয়ের মৃত্যু হয়।
ঘটনার পরপরই শিক্ষার্থী ও স্থানীয় লোকজন সোনাপুর-সুবর্ণচর সড়ক অবরোধ ও কয়েকটি যানবাহন ভাংচুর করে।
চরজুবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী ও চরজব্বর থানার ওসি মোশারফ হোসেন জানান, লোকজনকে বুঝিয়ে দুঘণ্টা পর সড়ক থেকে সরিয়ে নেয়া হয়।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।