Published : 23 May 2013, 10:47 AM
হাতিয়া থেকে জেলা সদরের সঙ্গে নৌপথে যোগাযোগের একমাত্র মাধ্যম বিআইডব্লিওটিএ এর দুটি সি-ট্রাকও মঙ্গলবার থেকে বন্ধ রাখা হয়েছে।
এছাড়া উত্তাল মেঘনা নদীতে ট্রলারে যাত্রী পারাপার বন্ধ রাখতে হাতিয়ার নলচিলা, তমরুদ্দি ও চেয়ারম্যান ঘাটে পুলিশের নজরদারি বাড়ান হয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল থেকে সেখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। উপকূলে ৩ নম্বর স্থানীয় সংকেত জারি করায় সি-ট্রাক বন্ধ রাখা হয়েছে।
নিঝুম দ্বীপের জেলেদেরও নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।
এছাড়া বামনী ও ছোট ফেনী নদী উত্তাল থাকায় দিয়ারার সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।