Published : 21 May 2013, 03:17 PM
এমিরেটস এর বিজনেস এবং ইকোনমি ক্লাসের যাত্রীরা এ সুবিধা পাবেন। তবে এ জন্য যাত্রীদের ২৬ মে’র মধ্যে টিকিট কেনা এবং ৩১ জুলাইয়ের মধ্যে ভ্রমণ করতে হবে।
এমিরেটস এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোম, মিলান, লন্ডন, প্যারিস, ফ্রাঙ্কফুট, আমস্টারডাম, ইস্তাম্বুল, জুরিখ, জেনেভ, লিসবন, নিউ ইয়র্ক, ডালাস, হিউস্টন, স্যান ফ্রান্সিসকো, ওয়াশিংটন, জেদ্দা ও মদিনা ভ্রমণের ক্ষেত্রে যাত্রীরা এ মূল্যছাড় সুবিধা পাবেন।
ঢাকা, চট্টগ্রাম, সিলেটে অবস্থিত এমিরেটস কার্যালয় কিংবা দেশের যে কোন ট্রাভেল এজেন্সি থেকে যাত্রীরা টিকিট কিনতে পারবেন।
অনলাইনে এমিরেটসের ওয়েবসাইট (www.emirates.com/bd) থেকেও টিকিট কেনা যাবে।
বর্তমানে ঢাকায় সপ্তাহে এমিরেটস ২১টি ফ্লাইট চলাচল করছে এবং ভায়া দুবাই বিশ্বের ৭৭টি দেশের ১৩০টি গন্তব্যে সুবিধাজনক সংযোগ প্রদান করছে।