Published : 21 May 2013, 10:53 AM
মঙ্গলবার বেলা ১১টায় রুহিতপুরের ছাড়াভিটা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার পরনে জিন্সপ্যান্ট ছিল।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. মাইনুদ্দিন জানান, ডোবার মধ্যে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। উদ্ধারের পর পর দেখা যায় লাশটির মাথা ও দুই হাত কাটা। নিহতের বয়স আনুমানিক আটাশ হবে।
এক নারী ওই যুবককে নিজের ছেলে হানিফের বলে দাবি করেছেন বলে জানান ওসি।
ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হলে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা মাইনুদ্দিন।