Published : 21 May 2013, 07:17 AM
মঙ্গলবার সকালে বদলকোট গ্রামে একটি ধানক্ষেত থেকে ওই যুবকের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
চাটখিল থানার ওসি মোস্তফা কামাল বলেন, সকালে ধানক্ষেতে লাশটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।