Published : 21 May 2013, 07:08 AM

এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রালারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
মওসুমের প্রথম ঘূর্ণিঝড় মহাসেন গত ১৬ এপ্রিল সকালে পটুয়াখালী দিয়ে বাংলাদেশ উপকূলে আঘাত হানে। সে সময় সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছিল আবহওয়া অধিদপ্তর।