Published : 19 May 2013, 03:12 PM
প্রত্রিকাটির প্রধান প্রতিবেদক হোসাইন জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৬ পৃষ্ঠার এই পত্রিকাটির দাম হবে ৫ টাকা। বাজারে আসার প্রথম তিন দিন ৩২ পৃষ্ঠা ছাপা হবে।
পত্রিকাটি উন্নয়ন ও সম্ভাবনার খবরকে বেশি প্রাধান্য দেবে জানিয়ে তিনি বলেন, উন্নয়ন খবরের জন্য প্রতিদিন একটি পাতা রাখা হয়েছে।
বেসরকারি সংস্থা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক কাজী রফিকুল আলমের সম্পাদনায় প্রকাশিতব্য পত্রিকাটির বার্তা বিভাগের প্রধান হিসেবে আছেন মাহমুদ আনোয়ার।
পত্রিকার অফিস করা হয়েছে রাজধানীর পান্থপথে।