আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩০
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 May 2021 10:55 AM BdST Updated: 01 May 2021 10:55 AM BdST
-
আফগানিস্তানের লোগার প্রদেশের একটি সেনাচৌকিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক প্রহরা। ছবি রয়টার্স থেকে নেওয়া
আফগানিস্তানের লোগার প্রদেশে একটি গাড়ি বোমা বিস্ফোরণে ৩০ জন নিহত ও ৯০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার পরপরই পূর্বাঞ্চলীয় প্রদেশটির রাজধানী পুল-ই-আলমের একটি অতিথিশালার কাছে এ বিস্ফোরণটি হয়।
কেউই এখন পর্যন্ত ইফতারের সময় চালানো এ গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেনি বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই অতিথিশালার পাশাপাশি আরও কয়েকটি ভবনের ছাদ ধসে পড়ে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
নিহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার প্রস্তুতিরত একাধিক হাইস্কুল শিক্ষার্থীও আছে বলে জানিয়েছেন লোগারের প্রাদেশিক কাউন্সিলের প্রধান হাসিবুল্লাহ স্টানিকজাই।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আনান জানান, বিস্ফোরণে একটি হাসপাতাল ও বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
“বাড়িগুলোর ছাদ ধসে পড়েছে, অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। নিরাপত্তা বাহিনীর কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন,” বলেছেন তিনি।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে ধ্বংসস্তূপের নিচ থেকে আটকা পড়াদের উদ্ধারের দৃশ্য দেখা গেছে।
আফগানিস্তানে থাকা অবশিষ্ট মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর আগের দিন লোগারে এ গাড়ি বোমা হামলা হল।
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন টুইন টাওয়ারে হামলার ২০তম বার্ষিকীর আগেই আফগানিস্তানে থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন।
দেশটির আগের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে তালেবানদের চুক্তি অনুযায়ী এ বছরের ১ মে’র মধ্যে মার্কিন সেনাদের আফগান ত্যাগের কথা ছিল।
সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানে জঙ্গি হামলা ও বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ব্যাপক বেড়েছে। পশ্চিমা সেনারা দেশটি ছাড়লে সেখানকার পরিস্থিতি কী দাঁড়ায়, তা নিয়ে উদ্বেগও দেখা যাচ্ছে।
-
যুক্তরাষ্ট্র ‘অবন্ধুসুলভ কাজ করে’ উত্তেজনা বাড়াচ্ছে: রাশিয়া
-
দারিদ্র্যের ঝুঁকিতে মিয়ানমারের অর্ধেক মানুষ: ইউএনডিপি
-
করোনাভাইরাস: বিশ্বে শনাক্ত রোগী ১৫ কোটি ছাড়াল
-
স্ত্রীকে ঘাসফুল দিয়ে ভালোবাসা জানালেন রোমান্টিক বাইডেন
-
কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্ত সংঘর্ষে নিহত ১৩
-
ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলনে নিহত ৪৫
-
ব্রিটিশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফোন নাম্বার ১৫ বছর ধরে অনলাইনে
-
ভ্যাকসিন সঙ্কটে ভারতের একাধিক রাজ্য, মুম্বাইয়ে টিকাকেন্দ্র বন্ধ
-
কোভিড ১৯: ভারতে একদিনে শনাক্ত ৪ লাখ ছাড়াল, সংক্রমণের নতুন রেকর্ড
-
আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩০
-
কোভিড-১৯: ভারত থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আসছে
-
মধ্যরাতে গুজরাটে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৮ কোভিড রোগীর মৃত্যু
-
যুক্তরাষ্ট্র ‘অবন্ধুসুলভ কাজ করে’ উত্তেজনা বাড়াচ্ছে: রাশিয়া
-
স্ত্রীকে ঘাসফুল দিয়ে ভালোবাসা জানালেন রোমান্টিক বাইডেন
সর্বাধিক পঠিত
- মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের মামলা ‘দ্বিতীয় স্ত্রীর’
- বি.১.৬১৭: করোনাভাইরাসের ‘ভারতীয় ধরন’ সম্পর্কে যা যা জানা গেছে
- মহামারী: কুলাতে পারছে না দিল্লির শ্মশান
- করোনাভাইরাস: তিন সপ্তাহ পর দৈনিক মৃত্যু ষাটের নিচে নামল
- দেশ ছেড়েছেন বসুন্ধরা এমডির স্ত্রী-সন্তানরা
- তদন্তে প্রমাণ পেলে তবে আনভীরকে গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- গ্রানাদায় ধরাশায়ী বার্সেলোনা
- ‘বার্সা ছাড়লে মেসির জন্য ভালো হবে না’
- গণপরিবহন চালুর দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক
- কোভিড: শরীর সারার পর মন বাঁচানোর লড়াই





