কোভিড-১৯: যুক্তরাজ্যে ভ্রমণের ‘লাল তালিকায়’ ভারত
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2021 02:25 PM BdST Updated: 23 Apr 2021 04:08 PM BdST
করোনাভাইরাসের নতুন ধরণ মেলায় এবং দৈনিক সংক্রমণের হারে বিশ্ব রেকর্ড গড়ার পর ভারতের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্যে।
শুক্রবার ভারতকে ‘লাল তালিকায়’ যুক্ত করে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয় বলে বিবিসি জানিয়েছে।
ব্রিটিশ ও আইরিশ নাগরিকরা দেশটি থেকে যুক্তরাজ্যে ফিরলে তাদের নিজ খরচে সরকার অনুমোদিত কোনও হোটেলে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
তিন সপ্তাহ ধরেই ভারতে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত আর মৃতের সংখ্যা। এরই মধ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা একবার বিশ্বের সব দেশকে ছাড়িয়ে যায়। হাসপাতালগুলোতেও দেখা দিয়েছে অক্সিজেন স্বল্পতা।
ব্রিটিশ সরকারের ‘লাল তালিকায়’ মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া, সাউথ আফ্রিকার ৪০টি দেশ আছে। কয়েক ঘণ্টার নোটিসে যে কোনও দেশের নামও এ তালিকায় যোগ করতে পারে যুক্তরাজ্য।
গত ১০ দিন ধরে ‘লাল তালিকা’য় থাকা দেশগুলোর নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।
তবে ব্রিটিশ নাগরিক এবং যুক্তরাজ্যে যাদের আবাসিক অধিকার আছে তারা নিষেধাজ্ঞার আওতায় পরবেন না। ইংল্যান্ড, স্কটল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড এবং ওয়েলসসহ যুক্তরাজ্যের প্রত্যেক দেশের জন্যও দেওয়া হয়েছে আলাদা নির্দেশনা।
পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) বৃহস্পতিবার জানায়, ভারতে শনাক্ত হওয়া করোনাভাইরাসের যে নতুন ধরনটি পাওয়া গেছে, তাতে যুক্তরাজ্যে এ পর্যন্ত ৫৫ জন সংক্রমিত হয়েছে।
করোনভাইরাসের নতুন ধরন বি. ১.৬১৭ সংক্রমণের এই সংখ্যা গত কয়েক সপ্তাহ ধরে পাওয়া গেছে।
নতুন ধরনের কারণেই ‘লাল তালিকা’ করা হয়েছ জানিয়ে বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, “এটা সম্পূর্ণই পূর্বসতর্কতা।”
এর আগে আগামী সোমবারের নির্ধারিত ভারত সফরও বাতিল করেন তিনি।
“আমরা দেখছি ভারতের নতুন ধরণটির বিষয়ে পরীক্ষা চলছে, যেটাকে এখনও পর্যন্ত উদ্বেগের কারণ মনে হয়নি।”
করোনাভাইরাসের নতুন ধরন বি. ১.৬১৭ আন্তর্জাতিকভাবে শনাক্ত হয় গত অক্টোবরে। যুক্তরাষ্ট্রে প্রথম পাওয়া যায় গত ২২ ফেব্রুয়ারি।
-
‘গাজায় যুদ্ধাপরাধ করে থাকতে পারে ইসরায়েল’
-
বাইডেন যুগে চীন-যুক্তরাষ্ট্র প্রথম বাণিজ্য বৈঠক
-
মার্কিন সেনা রাখা নিয়ে প্রতিবেশীদের সতর্ক করল তালেবান
-
কোভিড-১৯ এর উৎস নিয়ে রাজনীতি হলে তদন্তে বিঘ্ন ঘটবে: চীন
-
মালির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর মুক্তি
-
গ্যাস বেলুনে বেঁধে কুকুর উড়িয়ে যুবক গ্রেপ্তার
-
কোভিড: ভারতে মৃত্যু চার হাজারের নিচে
-
মালির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর পদত্যাগ
-
গাজায় যুদ্ধাপরাধ করে থাকতে পারে ইসরায়েল: জাতিসংঘ মানবাধিকার প্রধান
-
বাইডেন যুগে চীন-যুক্তরাষ্ট্র প্রথম বাণিজ্য বৈঠক
-
মালির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মুক্তি
-
গ্যাস বেলুনে বেঁধে কুকুর উড়িয়ে যুবক গ্রেপ্তার
-
মার্কিন সেনা রাখা নিয়ে প্রতিবেশীদের সতর্ক করল তালেবান
-
সন্ত্রসাবিরোধী আইনে ইরাকের মিলিশিয়া প্রধান গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
- ঢাবি ছাত্র হাফিজুরের অস্বাভাবিক মৃত্যুর কারণ এলএসডি: পুলিশ
- বেসরকারি কলেজে বন্ধ হবে অনার্স-মাস্টার্স: দীপু মনি
- রোমাঞ্চকর টাইব্রেকারে ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ ভিয়ারিয়ালের
- রিয়ালকে বিদায় বললেন জিদান
- জ্যামাইকা তালাওয়াহসে সাকিব
- ‘ইঞ্জেকশনের মাধ্যমে দেহে করোনাভাইরাস ঢুকাতে চেয়েছিলেন বরিস জনসন’
- বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না জয়াসুরিয়া
- আলোচনার কেন্দ্রে আবার উহানের ল্যাব
- র্যাব থেকে ৫০ কর্মকর্তা পুলিশে, দায়িত্ব না ছাড়লে ‘স্ট্যান্ড রিলিজ’
- বাবুনগরী-মামুনুলের ‘কোন দেশে দোকান’, ‘কয়টা লরি’ আছে বেরিয়ে এসেছে: তথ্যমন্ত্রী





