ভারতে হাসপাতালে আধঘণ্টা বন্ধ অক্সিজেন, ২২ কোভিড রোগীর মৃত্যু
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Apr 2021 11:17 PM BdST Updated: 22 Apr 2021 12:29 AM BdST
ভারতে মহারাষ্ট্রের নাসিকে একটি হাসপাতালের অক্সিজেন ট্যাংকে ফুটো হয়ে সরবরাহ আধাঘণ্টা বন্ধ থাকায় করোনাভাইরাসে আক্রান্ত অন্তত ২২ জন রোগীর মৃত্যু হয়েছে।
বিবিসি জানায়, বুধবার নাসিক নগরীর জাকির হুসাইন হাসপাতালে খালি হয়ে যাওয়া একটি অক্সিজেন ট্যাংক পুনরায় ভর্তি করার সময় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণ কী এবং কেন রোগীদের অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনার কারণে প্রায় ৩০ মিনিট আইসিইউতে ভেন্টিলেটরে থাকা রোগীদের অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল।
পৌর কমিশনার কৌলাশ যাদব দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।
হাসপাতালে অক্সিজেন সরবরাহ ফুরিয়ে যেতে শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ খালি হওয়া ট্যাংক ফের ভর্তি করার জন্য নতুন ট্যাংক চেয়ে পাঠিয়েছিলেন।
ভারতজুড়ে কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ লাগামহীন গতিতে ছুটে চলছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ২,০২৩ জনের মৃত্যু হয়। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন আরো দুই লাখ ৯৫ হাজার ৪১ জন।
ফলে সারা দেশে সব হাসপাতালে অক্সিজেনের চাহিদা অস্বাভাবিক রকম বেড়ে গেছে। বুধবার হাসপাতালে অক্সিজেন সরবরাহের অভাবে মারা যান আমল ভিয়াভারির দাদি। বিবিসিকে তিনি বলেন, ‘‘আমরা অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি।”
ভিকি যাদবও তার দাদিকে হারিয়েছেন। তিনি বলেন, ‘‘দাদিকে বেশ সুস্থ দেখাচ্ছিল। আমি তার জন্য খাবার আনতে বাইরে যাই। কিছুক্ষণ পর হাসপাতাল থেকে ফোন করে আমাকে বলা হয় দাদির অবস্থা সংকটাপন্ন। আমি জিজ্ঞাসা করলাম কেনো, উত্তরে তারা বললো ‘হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেছে’।”
ভারতে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে যেসব রাজ্যের অবস্থা সব থেকে খারাপ, মহারাষ্ট্র সেই তালিকায় এক নম্বরে রয়েছে। অন্যান্য রাজ্যের হাসপাতাল থেকেও অক্সিজেন সরবরাহ শেষ হয়ে যাওয়ার খবর আসছে।
-
ভারতের হাসপাতালে অক্সিজেন ট্যাংকে ফুটো, ২২ রোগীর মৃত্যু
-
ফ্রান্সের রাষ্ট্রদূত বহিষ্কার প্রশ্নে পাকিস্তানের পার্লামেন্টে ভোট
-
জলবায়ু সম্মেলন: প্রথম মুখোমুখি হচ্ছেন বাইডেন-শি
-
যে হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রকে ঠেলে দিয়েছিল খাদের কিনারে
-
জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসতে ১০১ নোবেলজয়ীর চিঠি
-
ফ্লয়েডের রায়ের দিন পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত
-
শ্রীলঙ্কায় অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণের পর ৩ জনের মৃত্যু
-
ফিলিপিন্সে অগভীর জলে আটকে যাওয়া কার্গো জাহাজের ৪ ক্রুর মৃতদেহ উদ্ধার
-
৫৩ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার সাবমেরিন নিখোঁজ
-
ফ্রান্সের রাষ্ট্রদূত বহিষ্কার প্রশ্নে পাকিস্তানের পার্লামেন্টে ভোট
-
ভারতে হাসপাতালে আধঘণ্টা বন্ধ অক্সিজেন, ২২ কোভিড রোগীর মৃত্যু
-
জলবায়ু সম্মেলন: প্রথম মুখোমুখি হচ্ছেন বাইডেন-শি
-
জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসতে ১০১ নোবেলজয়ীর চিঠি
-
জর্জ ফ্লয়েড: যে হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রকে ঠেলে দিয়েছিল খাদের কিনারায়
সর্বাধিক পঠিত
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- বার্সার ‘সুপার লিগ ভাগ্য’ সদস্যদের হাতে
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- ইতালিতে এক বছর পুরানো মাছ রাখার দায়ে বাংলাদেশি দোকান বন্ধ
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন
- টিভি সূচি (বুধবার, ২১ এপ্রিল ২০২১)





