পুতিনের ভাষণের সময় বিক্ষোভ প্রদর্শন করবে নাভালনির সমর্থকরা
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Apr 2021 12:20 PM BdST Updated: 21 Apr 2021 01:04 PM BdST
-
মস্কোতে ১৪ এপ্রিল রাশিয়ান জিওগ্রাফিক্যাল সোসাইটির ট্রাস্টি পর্ষদের একটি ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্টেট-অব-দ্য-ন্যাশন ভাষণের সময় দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা করেছেন কারাবন্দি বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনির সমর্থকেরা।
নাভালনির শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক, এমন খবর ছড়িয়ে পড়ার পর বুধবারের এই কর্মসূচির ঘোষণা আসে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, পার্লামেন্টের উভয় কক্ষে তার নির্ধারিত ভাষণে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর প্রকল্পগুলো গুরুত্ব পাবে।
যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের অবরোধ, করোনাভাইরাসের মহামারী ও বিশ্ববাজারে তেলের দাম পড়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার অর্থনীতি।
তবে নাভালনির সমর্থকেরা জানিয়েছেন, পুতিন মস্কোতে দুপুরে ভাষণ শুরু করলে সেদেশের সর্ব-পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্তক থেকে শুরু হবে বিক্ষোভ প্রদর্শনের প্রথম ঢেউ যা রাশিয়া জুড়ে চলবে এবং সন্ধ্যায় ক্রেমলিনের সামনেও বিক্ষোভ করবেন তারা।
আন্দোলনকারীদের ডাকা এই বিক্ষোভ তাদের প্রত্যাশানুযায়ী আধুনিক রাশিয়ার সবচেয়ে বড় প্রতিবাদ কর্মসূচি হতে যাচ্ছে। নাভালনির জীবন এখন ‘সুতোয় ঝুলছে’ জানিয়ে সমর্থকেরা সরকার যাতে তার সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করে সেই দাবি তুলেছেন।
পর্যবেক্ষক গোষ্ঠী ওভিডি-ইনফো জানিয়েছে, বিক্ষোভ কর্মসূচির প্রাক্কালে ক্রাসনোদার ও কুরগান শহরে পুলিশ নাভালনির আঞ্চলিক কার্যালয়ে তল্লাশি চালিয়েছে এবং বিভিন্ন শহরে বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করেছে। নাভালনির কর্মীদল জানিয়েছে, দেশের ছোট-বড় ১০০টি শহরে তারা এই কর্মসূচি পালন করতে যাচ্ছে।
এর আগে নাভালনির সমর্থনে আয়োজিত সমাবেশগুলো বল প্রয়োগের মাধ্যমে দমানোর চেষ্টা করেছে পুতিন প্রশাসন এবং হাজারো সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। নাভালনির সমর্থকদের বুধবারের কর্মসূচিকেও এরইমধ্যে বেআইনি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গত বছরের অগাস্টে নার্ভ এজেন্ট ‘নোভিচক দিয়ে হত্যাচেষ্টা’ থেকে বেঁচে যাওয়ার পর জার্মানিতে কয়েক মাসের চিকিৎসা শেষে ১৭ জানুয়ারি দেশে ফেরেন নাভালনি; সেদিনই গ্রেপ্তার হন তিনি।
পায়ে এবং পিঠে প্রচণ্ড ব্যথা হলেও কারা কর্তৃপক্ষ পর্যাপ্ত চিকিৎসা দিচ্ছে না জানিয়ে গত ৩১ মার্চ থেকে অনশন শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনি।
-
চীনে কোভিডে মোট মৃত্যু এখনও ৫ হাজারের নিচে
-
কোভিড: এভারেস্টের চূড়ায় ‘বিভক্তি রেখা’ টানবে চীন
-
কোভিড নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্প্যানিশদের উৎসব
-
‘বিশেষ শর্তে’ এবার হজ আয়োজন করবে সৌদি আরব
-
সংক্রমণের নতুন ঢেউ, লড়ছে ভারতের প্রতিবেশীরাও
-
এবার কোভিড শনাক্ত করবে মৌমাছি
-
করোনাভাইরাসে আক্রান্ত তসলিমা নাসরিনের প্রশ্ন- কীভাবে হল?
-
কাবুলে স্কুলে গাড়ি বোমা, মর্টার হামলায় নিহত বেড়ে ৬৮
-
নিউ জিল্যান্ডে সুপারমার্কেটে ছুরি হামলায় আহত ৪
-
কোভিড-১৯: ভারতে নতুন শনাক্ত তিন লাখ ৬৬ হাজার, ৩৭৫৪ মৃত্যু
-
যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে হামলা, বান্ধবীসহ ৬ জনকে হত্যার পর আত্মহত্যা
-
কোভিড: চীনে মৃত্যু ৫ হাজারের নিচে, আক্রান্ত সবে লাখ ছাড়াল
-
কোভিড আতঙ্কে এভারেস্টে ‘বিভক্তি রেখা’ টানবে চীন
-
কোভিড নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্প্যানিশদের উৎসব
সর্বাধিক পঠিত
- এত বাড়ির মালিক, তবু পূর্বাচলে প্লট লাগবে কেন: প্রধানমন্ত্রী
- পাকিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্রে যেতে চান ১০০ ক্রিকেটার!
- সেভিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে রক্ষা রিয়ালের
- জিয়াউদ্দিন এবার মন্ত্রীর মর্যাদায়
- মিউকরমাইকোসিস: ‘কালো ছত্রাক’ অঙ্গহানি ঘটাচ্ছে ভারতের কোভিড রোগীদের
- ক্রেতা টানতে মূল্য ছাড়ের প্রতিযোগিতায় বিক্রেতারা
- অনুমতি মেলেনি, বিদেশে যেতে পারবেন না খালেদা জিয়া
- করোনাভাইরাসে আক্রান্ত তসলিমা নাসরিনের প্রশ্ন- কীভাবে হল?
- আমির-ওয়াহাবকে দলে ফেরাতে বললেন কামরান
- চীনা রকেটের ধ্বংসাবশেষ পড়ল ভারত মহাসাগরে





