ভ্রমণ চালুর পরই নিউ জিল্যান্ডে বিমানবন্দর কর্মীর ভাইরাস শনাক্ত
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2021 10:30 PM BdST Updated: 20 Apr 2021 10:33 PM BdST
অস্ট্রেলিয়ার সঙ্গে নিউ জিল্যান্ডের ভ্রমণ চালুর পরই অকল্যান্ড বিমানবন্দরে এক কর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে ওই কর্মীর সংক্রমিত হওয়ার সঙ্গে ভ্রমণের যোগসূত্র পাওয়া যায়নি। দু’দেশের মধ্যকার ফ্লাইটও বাতিল করা হয়নি।
Related Stories
এক বছরের বেশি সময় পর সোমবার প্রথম অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ফ্লাইট চলাচল শুরু হয়। এদিনই দুই দেশের হাজার হাজার নাগরিক একে অপরের দেশে যাতায়াত করেছে।
বিবিসি জানায়, নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেছেন, আক্রান্ত ওই বিমানবন্দর কর্মী ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ দেশগুলো থেকে ফেরত আসা বিমান পরিষ্কারের কাজ করতেন। তার দুই ডোজ টিকা দেওয়াই সম্পন্ন হয়েছিল।
জেসিন্ডা আরও জানান, ১২ এপ্রিলে ওই কর্মী করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হলেও ১৯ এপ্রিলে কর্মীদের নিয়মমাফিক পরীক্ষায় কোভিড-১৯ ‘পজিটিভ’ হন।
বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে কথা হয়নি বলে জানিয়েছেন জেসিন্ডা। তবে বিমানবন্দর কর্মী সংক্রমিত হওয়ায় দুই দেশের যাতায়াতে কোনও প্রভাব পড়বে না বলেই তিনি মনে করেন।
-
ভ্যাকসিনের ঘাটতি, অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ‘মামলার প্রস্তুতি ইইউর’
-
মেক্সিকো-পোল্যান্ডে নকল টিকা বিক্রি হচ্ছে, জানাল ফাইজার
-
ভারত থেকে আগতদের প্রবেশ বন্ধ করছে সিঙ্গাপুর
-
কার্বন নির্গমন অর্ধেক কমানোর প্রতিশ্রুতি বাইডেনের
-
কোভিড- ১৯: সিঙ্গাপুরে ১১০০ বিদেশি শ্রমিক কোয়ারেন্টিনে
-
মানবদেহে নতুন বার্ড ফ্লুর সংক্রমণ নিয়ে ‘এখনই দুশ্চিন্তার কিছু নেই’
-
ক্রিমিয়ায় বড় ধরনের রুশ সামরিক মহড়া
-
কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
-
ভারত থেকে আগতদের প্রবেশ বন্ধ করছে সিঙ্গাপুর
-
মেক্সিকো-পোল্যান্ডে নকল টিকা বিক্রি হচ্ছে, জানাল ফাইজার
-
ক্রিমিয়ায় বড় ধরনের রুশ সামরিক মহড়া
-
ভ্যাকসিনের ঘাটতি, অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ‘মামলার প্রস্তুতি ইইউর’
-
২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমন অর্ধেক কমানোর প্রতিশ্রুতি বাইডেনের
-
মানবদেহে নতুন বার্ড ফ্লুর সংক্রমণ নিয়ে ‘এখনই দুশ্চিন্তার কিছু নেই’
সর্বাধিক পঠিত
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- মেসির জোড়া গোলে শিরোপা ভাগ্য বার্সার হাতেই
- তালিকাটা দিন, তাদের নিয়ে জেলে চলে যাই: বাবুনগরী
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
- টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
- ব্রাজিলের গ্রুপে জার্মানি, আর্জেন্টিনার সঙ্গী স্পেন
- বারবার ঢেউ সামলানো সম্ভব না: স্বাস্থ্যমন্ত্রী
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- মর্গ্যানের ১২ লাখ রুপি জরিমানা





