বাইডেনকে এবার ট্রাম্প–ঘনিষ্ঠ ম্যাককনেল, বোলসোনারোর অভিনন্দন
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2020 06:36 PM BdST Updated: 16 Dec 2020 06:37 PM BdST
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির শীর্ষ সদস্য ও সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল অবশেষে নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের জয় মেনে নিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন।
ওদিকে, ট্রাম্পভক্ত ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারও এবার বাইডেনকে অভিনন্দন জানিয়ে তার সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানানোর প্রশ্নে এত দিন নীরব ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মিচ ম্যাককনেল।
ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারোও ট্রাম্পের জয়ের ব্যাপারে আস্থা প্রকাশ করে এতদিন বাইডেনকে স্বীকৃতি জানাতে ছিলেন অনিচ্ছুক।
অবশেষে ৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শেষের এক মাসেরও বেশি সময় পর বাইডেনকে অভিনন্দন জানালেন তারা।
সোমবার যুক্তরাষ্ট্রজুড়ে ইলেকটোরাল কলেজের ভোটে বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর তারা এই অভিনন্দন জানালেন।
বিবিসি জানায়, ম্যাককনেল সিনেট ফ্লোরেই এক বক্তব্যে বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে ভিন্ন ফল আশা করেছিলেন তিনি। কিন্তু ইলেকটোরাল কলেজ ভোটের ফলের পর তিনি এখন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানাতে চান।
বাইডেনের রানিং মেট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানান ম্যাককনেল। তিনি বলেন, “আমাদের দেশে প্রথমবারের মতো একজন নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এজন্য সব আমেরিকানই গর্ব করতে পারেন।”
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও মঙ্গলবার বাইডেনকে অভিনন্দন জানান। বাইডেনকে দেরিতে অভিনন্দন জানানো বিদেশি নেতাদের দলে আরও আছেন মেক্সিকোর প্রেসিডেন্টও।
-
কাবুলে মানুষের মন জয়ের কঠিন কাজে তালেবান
-
লেবাননে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী হলেন নাজিব মিকাতি
-
তালেবানের ক্ষমতা দখল ‘উগ্রপন্থিদের চাঙ্গা করে তুলবে’
-
শি-বাইডেন ফোনালাপ, সংঘাত এড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা
-
মায়ের মৃতদেহ লুকিয়ে পেনশনের অর্থ তুলছিলেন ছেলে
-
বিক্ষোভকারীদের বিরুদ্ধে তালেবান সহিংসতা বাড়ছে: জাতিসংঘ
-
কাবুল থেকে বিদেশিদের নিয়ে কাতারে গেল প্রথম বাণিজ্যিক ফ্লাইট
-
হংকংয়ে তিয়ানআনমেন জাদুঘরে পুলিশের তল্লাশি
-
লেবাননে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী হলেন নাজিব মিকাতি
-
কাবুলে মানুষের মন জয়ের কঠিন কাজে তালেবান
-
তালেবানের ক্ষমতা দখল উগ্রপন্থিদের চাঙ্গা করে তুলবে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান
-
মায়ের মৃতদেহ লুকিয়ে পেনশনের অর্থ তুলছিলেন ছেলে
-
বিক্ষোভকারীদের বিরুদ্ধে তালেবান সহিংসতা বাড়ছে: জাতিসংঘ
-
কাবুল থেকে বিদেশিদের নিয়ে কাতারে গেল প্রথম বাণিজ্যিক ফ্লাইট
সর্বাধিক পঠিত
- মেসির চমৎকার হ্যাটট্রিকে অসাধারণ আর্জেন্টিনা
- আফগানিস্তান দল ঘোষণার পরপরই নেতৃত্ব ছাড়লেন রশিদ খান
- পেলেকে ছাড়িয়ে চূড়ায় মেসি
- এভাবে চলতে দেওয়া যায় না: আর্জেন্টিনা কোচ
- ইংল্যান্ড-ভারত পঞ্চম টেস্ট বাতিল
- ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে নেই হোল্ডার-নারাইন
- বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি চূড়ান্ত
- নেইমার-রিবেইরোর গোলে জয়রথেই ব্রাজিল
- ‘কমিটমেন্ট রাখতে’ নেপালের লিগে তামিম
- রশিদের জায়গায় অধিনায়ক নবি, আফগান ক্রিকেটে অস্থিরতা





