সঠিক উপায়েই মহামারী দ্রুত জয় করা সম্ভব: ডব্লিউএইচও
>> রয়টার্স
Published: 12 Oct 2020 07:44 PM BdST Updated: 12 Oct 2020 08:26 PM BdST
বিশ্বের দেশগুলো যদি সঠিক উপায়কে কাজে লাগায় তাহলেই দ্রুত কোভিড-১৯ মহামারী জয় করা যেতে পারে বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।
সোমবার ‘ফিন্যান্সিয়াল টাইমস’ এর এক অনলাইন আফ্রিকা সম্মেলনে ডব্লিউএইচও’র প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, ‘‘আমরা যদি আমাদের হাতে থাকা হাতিয়ারের সঠিক ব্যবহার করি তবে দ্রুতই একে (কোভিড-১৯) নির্মূল করতে পারব।
“আর যদি তা না করি তবে এই ভাইরাস দীর্ঘদিন আমাদের সঙ্গে থেকে যাবে। এটি আমাদের সঙ্গে অনেক অনেক দিন থেকে যেতে পারে।”
কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে নিশ্চিত কার্যকর কোনো ওষুধ বা চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি। নেই টিকাও।
ফলে এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় ভাইরাস সংক্রমিত হওয়া থেকে নিজেদের রক্ষা করা। এজন্য প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা এবং স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে।
বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাস মোকাবেলায় কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্বই সবচেয়ে ভাল হাতিয়ার।
এছাড়াও, করোনাভাইরাস মোকবেলায় আছে ট্র্যাকিং অ্যাপের মতো বেশ কিছু উচ্চ-প্রযুক্তিগত এবং ডিজিটাল হাতিয়ারও।
তবে এখন পর্যন্ত মারাত্মক সংক্রামক এ রোগটিকে নির্মূলে একটি ‘টিকা’ হাতে পাওয়াকেই সবচেয়ে কার্যকর উপায় বলে ভাবা হচ্ছে।
অনেক দেশ এবং কোম্পানি কোভিড-১৯ এর টিকা আবিষ্কারে কাজ করছে। বেশ কয়েকটি টিকার চূড়ান্ত পরীক্ষাও চলছে।
এ বছরের শেষে বা আগামী বছরের শুরু নাগাদ করোনাভাইরাসের টিকা হাতে পাওয়ার আশাবাদও ব্যক্ত করেছেন ডব্লিউএইচও প্রধান।
-
‘গাজায় যুদ্ধাপরাধ করে থাকতে পারে ইসরায়েল’
-
বাইডেন যুগে চীন-যুক্তরাষ্ট্র প্রথম বাণিজ্য বৈঠক
-
মার্কিন সেনা রাখা নিয়ে প্রতিবেশীদের সতর্ক করল তালেবান
-
কোভিড-১৯ এর উৎস নিয়ে রাজনীতি হলে তদন্তে বিঘ্ন ঘটবে: চীন
-
মালির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর মুক্তি
-
গ্যাস বেলুনে বেঁধে কুকুর উড়িয়ে যুবক গ্রেপ্তার
-
কোভিড: ভারতে মৃত্যু চার হাজারের নিচে
-
মালির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর পদত্যাগ
-
গাজায় যুদ্ধাপরাধ করে থাকতে পারে ইসরায়েল: জাতিসংঘ মানবাধিকার প্রধান
-
বাইডেন যুগে চীন-যুক্তরাষ্ট্র প্রথম বাণিজ্য বৈঠক
-
মালির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মুক্তি
-
গ্যাস বেলুনে বেঁধে কুকুর উড়িয়ে যুবক গ্রেপ্তার
-
মার্কিন সেনা রাখা নিয়ে প্রতিবেশীদের সতর্ক করল তালেবান
-
সন্ত্রসাবিরোধী আইনে ইরাকের মিলিশিয়া প্রধান গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
- ঢাবি ছাত্র হাফিজুরের অস্বাভাবিক মৃত্যুর কারণ এলএসডি: পুলিশ
- বেসরকারি কলেজে বন্ধ হবে অনার্স-মাস্টার্স: দীপু মনি
- রোমাঞ্চকর টাইব্রেকারে ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ ভিয়ারিয়ালের
- রিয়ালকে বিদায় বললেন জিদান
- জ্যামাইকা তালাওয়াহসে সাকিব
- ‘ইঞ্জেকশনের মাধ্যমে দেহে করোনাভাইরাস ঢুকাতে চেয়েছিলেন বরিস জনসন’
- বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না জয়াসুরিয়া
- আলোচনার কেন্দ্রে আবার উহানের ল্যাব
- র্যাব থেকে ৫০ কর্মকর্তা পুলিশে, দায়িত্ব না ছাড়লে ‘স্ট্যান্ড রিলিজ’
- বাবুনগরী-মামুনুলের ‘কোন দেশে দোকান’, ‘কয়টা লরি’ আছে বেরিয়ে এসেছে: তথ্যমন্ত্রী





