নিয়ন্ত্রিত পরিবেশে টাকা, মোবাইলের ওপর ‘২৮ দিন বাঁচতে পারে’ করোনাভাইরাস
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2020 10:29 AM BdST Updated: 12 Oct 2020 11:09 AM BdST
নতুন করোনাভাইরাসের সংক্রামক ক্ষমতা ব্যাংক নোট, মোবাইল ফোনের স্ক্রিন ও স্টেইনলেস স্টিলের মতো বিভিন্ন পৃষ্ঠতলে ২৮ দিন পর্যন্ত বজায় থাকতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।
অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থার গবেষণার ফলাফল থেকে ধারণা পাওয়া যাচ্ছে, যা ভাবা হয়েছিল নতুন এই করোনাভাইরাস তার চেয়ে অনেক বেশি দিন টিকে থাকতে পারে।
বিবিসি জানিয়েছে, এই গবেষণাটি করা হয়েছে ল্যাবরেটরির নিয়ন্ত্রিত পরিবেশে, অন্ধকারে। অতি বেগুনি রশ্মি যে এ ভাইরাসকে মেরে ফেলতে পারে, তা ইতোমধ্যে দেখেছেন গবেষকরা।
তবে বাস্তব ক্ষেত্রে সারফেইস বা পৃষ্ঠতল থেকে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কতোটা- তা নিয়ে কিছু বিশেষজ্ঞ সন্দেহ পোষণ করে আসছেন। অধিকাংশ ক্ষেত্রেই করোনাভাইরাস হাঁচি, কাঁশি ও কথাবলার মাধ্যমে ছড়ায়।
কিন্তু বাতাসে ভেসে বেড়ানো কণার মাধ্যমেও যে করোনাভাইরাস ছড়াতে পারে, সে প্রমাণও পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ভাষ্য অনুযায়ী, ভাইরাস আছে এমন ধাতু বা প্লাস্টিকের পৃষ্ঠতল স্পর্শ করেও কেউ কেউ কোভিড-১৯ এ আক্রান্ত হতে পারেন। তবে এভাবে সংক্রমণ ছড়ানোর ঘটনা অত্যন্ত কম বলে মনে করা হয়।
কিন্তু অস্ট্রেলিয়ার সংস্থা সিএসআইআরও এর এই গবেষণা ভাইরাসটি ‘অত্যন্ত শক্তিশালী’ বলে ধারণা দিচ্ছে।
দেখা গেছে, অন্ধকারে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোবাইল ফোনের স্ক্রিনে ব্যবহার করা গ্লাস এবং প্লাস্টিক ও কাগজের ব্যাংক নোটের মতো মসৃণ পৃষ্ঠতলে ভাইরাসটি ২৮ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।
ওই একই পরিবেশে সাধারণ ফ্লুর ভাইরাস বেঁচে থাকতে পারে ১৭ দিন পর্যন্ত।
ভাইরোলজি সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণার ফলাফলে বলা হয়েছে, সার্স-সিওভি-২ শীতল তাপমাত্রার তুলনায় উষ্ণ তাপমাত্রায় কম সময় বেঁচে থাকতে পারে। ৪০ ডিগ্রি সেলসিয়ার তাপমাত্রায় কিছু পৃষ্ঠতলে এর সংক্রমণ ঘটানোর ক্ষমতা ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যায়।
এটি কাপড়ের মতো বহুরন্ধ্র উপকরণের তুলনায় মসৃণ, রন্ধ্রবিহীন পৃষ্ঠতলে বেশি সময় বেঁচে থাকে। ১৪ দিনে কাপড়ের মাধ্যমে কোনো সংক্রমণ ছড়ায়নি বলে দেখা গেছে।
তবে এই গবেষণা ফলাফলের সমালোচনা করে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের কমন কোল্ড সেন্টারের অধ্যাপক রন একেলস বলেছেন, ভাইরাসটি ২৮ দিন বেঁচে থাকতে পারে এই ধারণা ‘জনসাধারণের মধ্যে অযথা ভয়’ ছড়াবে।
-
‘গাজায় যুদ্ধাপরাধ করে থাকতে পারে ইসরায়েল’
-
বাইডেন যুগে চীন-যুক্তরাষ্ট্র প্রথম বাণিজ্য বৈঠক
-
মার্কিন সেনা রাখা নিয়ে প্রতিবেশীদের সতর্ক করল তালেবান
-
কোভিড-১৯ এর উৎস নিয়ে রাজনীতি হলে তদন্তে বিঘ্ন ঘটবে: চীন
-
মালির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর মুক্তি
-
গ্যাস বেলুনে বেঁধে কুকুর উড়িয়ে যুবক গ্রেপ্তার
-
কোভিড: ভারতে মৃত্যু চার হাজারের নিচে
-
মালির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর পদত্যাগ
-
গাজায় যুদ্ধাপরাধ করে থাকতে পারে ইসরায়েল: জাতিসংঘ মানবাধিকার প্রধান
-
বাইডেন যুগে চীন-যুক্তরাষ্ট্র প্রথম বাণিজ্য বৈঠক
-
মালির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মুক্তি
-
গ্যাস বেলুনে বেঁধে কুকুর উড়িয়ে যুবক গ্রেপ্তার
-
মার্কিন সেনা রাখা নিয়ে প্রতিবেশীদের সতর্ক করল তালেবান
-
সন্ত্রসাবিরোধী আইনে ইরাকের মিলিশিয়া প্রধান গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
- ঢাবি ছাত্র হাফিজুরের অস্বাভাবিক মৃত্যুর কারণ এলএসডি: পুলিশ
- বেসরকারি কলেজে বন্ধ হবে অনার্স-মাস্টার্স: দীপু মনি
- রোমাঞ্চকর টাইব্রেকারে ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ ভিয়ারিয়ালের
- রিয়ালকে বিদায় বললেন জিদান
- জ্যামাইকা তালাওয়াহসে সাকিব
- ‘ইঞ্জেকশনের মাধ্যমে দেহে করোনাভাইরাস ঢুকাতে চেয়েছিলেন বরিস জনসন’
- বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না জয়াসুরিয়া
- আলোচনার কেন্দ্রে আবার উহানের ল্যাব
- র্যাব থেকে ৫০ কর্মকর্তা পুলিশে, দায়িত্ব না ছাড়লে ‘স্ট্যান্ড রিলিজ’
- বাবুনগরী-মামুনুলের ‘কোন দেশে দোকান’, ‘কয়টা লরি’ আছে বেরিয়ে এসেছে: তথ্যমন্ত্রী





