কোভিড-১৯ টিকা আসতে পারে বছরের শেষেই: ডব্লিউএইচও
>> রয়টার্স
Published: 06 Oct 2020 11:43 PM BdST Updated: 07 Oct 2020 12:27 AM BdST
কোভিড-১৯ এর টিকা এবছর শেষ নাগাদই প্রস্তুত হয়ে যেতে পারে বলে আশার কথা শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।
মহামারী নিয়ে সংস্থাটির নির্বাহী পর্ষদের দুইদিনের বৈঠকের সমাপণী ভাষণে মঙ্গলবার গেব্রিয়েসুস বলেন, “আমাদের টিকার প্রয়োজন পড়বে। এ বছর শেষের মধ্যেই আমরা টিকা পেয়ে যেতে পারি, সেই আশা আছে।”
টিকা সহজলভ্য হওয়ার পর সমানভাবে এর বিতরণ নিশ্চিত করতে গেব্রিয়েসুস সব দেশের নেতাদেরকে একতাবদ্ধ হওয়া এবং রাজনৈতিক প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
পরীক্ষা চলছে এমন ৯ টি টিকা ডব্লিউএইচও পরিচালিত ‘কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস’ (সিওভিএএক্স) ফ্যাসিলিটির আওতায় আসার পথে আছে। সিওভিএএক্স এর লক্ষ্য ২০২১ সালের শেষ নাগাদ ২শ’ কোটি ডোজ টিকা বিতরণ করা।
এ পর্যন্ত ‘কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস’ উদ্যোগে সামিল হয়েছে মোটামুটি ১৬৮ টি দেশ। তবে চীন এবং যুক্তরাষ্ট্র এর মধ্যে নেই।
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বলেছে, তারা টিকা প্রস্তুতকারকদের কাছ থেকে টিকা সরবরাহ নিশ্চিত করতে বরং দ্বিপক্ষীয় চুক্তির ওপরই নির্ভর করছে।
ডব্লিউএইচও প্রধান গেব্রিয়েসুস বলেন, “আগমনের পথে থাকা টিকা এবং অন্যান্য পণ্যের জন্য বিশেষত বিশ্বের নেতাদের কাছ থেকে রাজনৈতিক প্রতিশ্রুতি পাওয়া খুবই গুরুত্বপূর্ণ; বিশেষ করে টিকা সমানভাবে বিতরণের ক্ষেত্রে।”
“আমাদের প্রত্যেকেরই একে অপরকে প্রয়োজন, আমাদের একতা প্রয়োজন এবং ভাইরাসের সঙ্গে লড়াইয়ে সর্বশক্তিকে কাজে লাগানো প্রয়োজন।”
-
‘গাজায় যুদ্ধাপরাধ করে থাকতে পারে ইসরায়েল’
-
বাইডেন যুগে চীন-যুক্তরাষ্ট্র প্রথম বাণিজ্য বৈঠক
-
মার্কিন সেনা রাখা নিয়ে প্রতিবেশীদের সতর্ক করল তালেবান
-
কোভিড-১৯ এর উৎস নিয়ে রাজনীতি হলে তদন্তে বিঘ্ন ঘটবে: চীন
-
মালির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর মুক্তি
-
গ্যাস বেলুনে বেঁধে কুকুর উড়িয়ে যুবক গ্রেপ্তার
-
কোভিড: ভারতে মৃত্যু চার হাজারের নিচে
-
মালির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর পদত্যাগ
-
গাজায় যুদ্ধাপরাধ করে থাকতে পারে ইসরায়েল: জাতিসংঘ মানবাধিকার প্রধান
-
বাইডেন যুগে চীন-যুক্তরাষ্ট্র প্রথম বাণিজ্য বৈঠক
-
মালির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মুক্তি
-
গ্যাস বেলুনে বেঁধে কুকুর উড়িয়ে যুবক গ্রেপ্তার
-
মার্কিন সেনা রাখা নিয়ে প্রতিবেশীদের সতর্ক করল তালেবান
-
সন্ত্রসাবিরোধী আইনে ইরাকের মিলিশিয়া প্রধান গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
- ঢাবি ছাত্র হাফিজুরের অস্বাভাবিক মৃত্যুর কারণ এলএসডি: পুলিশ
- বেসরকারি কলেজে বন্ধ হবে অনার্স-মাস্টার্স: দীপু মনি
- রোমাঞ্চকর টাইব্রেকারে ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ ভিয়ারিয়ালের
- রিয়ালকে বিদায় বললেন জিদান
- জ্যামাইকা তালাওয়াহসে সাকিব
- ‘ইঞ্জেকশনের মাধ্যমে দেহে করোনাভাইরাস ঢুকাতে চেয়েছিলেন বরিস জনসন’
- বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না জয়াসুরিয়া
- আলোচনার কেন্দ্রে আবার উহানের ল্যাব
- র্যাব থেকে ৫০ কর্মকর্তা পুলিশে, দায়িত্ব না ছাড়লে ‘স্ট্যান্ড রিলিজ’
- বাবুনগরী-মামুনুলের ‘কোন দেশে দোকান’, ‘কয়টা লরি’ আছে বেরিয়ে এসেছে: তথ্যমন্ত্রী





