এবার ব্রিটিশ পার্লামেন্টে যাচ্ছেন ফেইসবুকের তথ্য ফাঁসকারী
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2021 07:11 PM BdST Updated: 11 Oct 2021 07:11 PM BdST
-
ছবি: রয়টার্স
মার্কিন সিনেটের পর এবার ব্রিটিশ পার্লামেন্টে সাক্ষ্য দিতে যাচ্ছেন ফেইসবুকের সাবেক কর্মী ও অভ্যন্তরীণ নথি ফাঁসকারী ফ্রান্সেস হাউগেন। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সামাজিক মাধ্যমটি ব্যবহারকারীর নিরাপত্তার থেকে মুনাফা অর্জনকেই বেশি গুরুত্ব দেয়-- এই অভিযোগের প্রমাণ সরাসরি ব্রিটিশ পার্লামেন্টের কাছে তুলে ধরবেন তিনি।
বিবিসি জানিয়েছে, ২৫ অক্টোবর বিট্রিশ পার্লামেন্টের ‘অনলাইন সেইফটি বিল’ কমিটির সামনে হাজির হবেন হাউগেন। সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য করবে, এমন একটি আইনের প্রস্তাব বিবেচনা করে দেখছে ওই কমিটি। ওই কমিটির কাছে বেশি গুরুত্ব পাচ্ছে অনলাইনে শিশুদের নিরাপত্তার বিষয়টি।
ফেইসবুকের অভ্যন্তরীণ গবেষণার ভিত্তিতে সাবেক কর্মী হাউগেনের অভিযোগ-- শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে ফেইসবুকের সেবা, বাড়ায় সামাজিক বিভক্তি। আর এই বিষয়গুলো নিজস্ব গবেষণা থেকে জেনেও মুখে কুলুপ এঁটে রেখেছে ফেইসবুকের শীর্ষ ব্যবস্থাপনা, মুনাফা হ্রাসের ভয়ে নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ।
বরাবরই অভিযোগগুলো অস্বীকার করে আসছেন ফেইসবুকের শীর্ষ কর্মকর্তারা। ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গের মতে অভিযোগগুলো ‘অযৌক্তিক’।
ফেইসবুকের অভ্যন্তরীণ গবেষণা প্রতিবেদন ও নথিপত্র ওয়াল স্ট্রিট জার্নালকে সরবরাহ করেছিলেন হাউগেন। ওই নথিপত্র বিশ্লেষণ করে সিরিজ প্রতিবেদন প্রকাশ করা শুরু করে সংবাদপত্রটি। ওই প্রতিবেনগুলো থেকেই জনসমক্ষে আসে বিভিন্ন বিষয়ে ফেইসবুকের বক্তব্য ও কর্মকাণ্ডের অসামঞ্জস্যতা।
মার্কিন সিনেটের এক সাবকমিটির সামনে ৫ অক্টোবর সাক্ষ্য দিয়েছেন হাউগেন। সেসময় তিনি অভিযোগ তোলেন-- মুনাফা কমে আসতে পারে, এমন কোনো পদক্ষেপ নিয়ে গ্রাহকদের নিরাপত্তা বাড়াতে রাজি নয় ফেইসবুক। যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বব্যাপী সামাজিক মাধ্যমটির উপর সরকারি নীতিমালা আরোপের আহ্বান জানান তিনি।
বিবিসি বলছে, তেমনই একটি নীতিমালা হতে পারে যুক্তরাজ্যের ‘অনলাইন সেইফটি বিল’।
এই প্রসঙ্গে ‘অনলাইন সেইফটি বিল’-এর খসড়ার দায়িত্বপ্রাপ্ত কমিটির প্রধান ডেমিয়েন কলিনস বলেন, এখন পর্যন্ত হাউগেন যে তথ্য দিয়েছেন, তাতে “বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড নিরীক্ষা ও পরিদর্শনের জন্য স্বাধীন নিয়ন্ত্রকদের প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে”।
“ফেইসবুকের মতো প্রতিষ্ঠানগুলো কীভাবে এনগেজমেন্টের জন্য ব্যবহারকারীদের নিরাপত্তায় ছাড় দেয় সেই বিষয়ে আরও বেশি স্বচ্ছতার প্রয়োজন”, যোগ করেন তিনি।
অন্যদিকে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ এবং প্রতিষ্ঠানটির বৈশ্বিক সম্পর্ক ও যোগাযোগবিষয়ক ভাইস-প্রেসিডেন্ট নিক ক্লেগের দিকেও অভিযোগের তীর ছুড়েছেন কলিনস। “ক্ষতিকর কন্টেন্টের ক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে বাইরের কারও নজর পড়তে দেন না তারা, যদি না তারা ব্যক্তিগতভাবে সেটির অনুমোদন দিয়ে থাকেন”-- এমন অভিযোগ তুলেছেন কলিনস।
সব অভিযোগই অস্বীকার করে আসছে ফেইসবুক। হাউগেন “চোরাই নথি” দিয়ে তাদের “ভুলভাবে উপস্থাপন” করছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা। আর ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনগুলোকে তারা বলছেন “বিভ্রান্তিকর”।
-
এবার ব্রিটিশ পার্লামেন্টে যাচ্ছেন ফেইসবুকের তথ্য ফাঁসকারী
-
আবহাওয়ার কারণে পেছালো শ্যাটনারের মহাকাশ যাত্রা
-
হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতে চলছে ফেইসটাইম
-
ক্ষতিকর কন্টেন্ট থেকে কিশোর বয়সীদের দূরে রাখার চেষ্টায় ফেইসবুক
-
এআই যুদ্ধে চীন হারিয়েছে যুক্তরাষ্ট্রকে: সাবেক পেন্টাগন কর্মকর্তা
-
উইন্ডোজ ১১ চালালেই ধীরগতি, সমাধানের প্রতিশ্রুতি এএমডি’র
-
চীনে নেতিবাচক শিল্পের কালো তালিকায় ক্রিপ্টোকারেন্সি মাইনিং
-
পাঁচ বছর সিকিউরিটি আপডেট পাবে গুগল পিক্সেল ৬
-
এবার ব্রিটিশ পার্লামেন্টে যাচ্ছেন ফেইসবুকের তথ্য ফাঁসকারী
-
আবহাওয়ার কারণে পেছালো শ্যাটনারের মহাকাশ যাত্রা
-
হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতে চলছে ফেইসটাইম
-
ক্ষতিকর কন্টেন্ট থেকে কিশোর বয়সীদের দূরে রাখার চেষ্টায় ফেইসবুক
-
এআই যুদ্ধে চীন হারিয়েছে যুক্তরাষ্ট্রকে: সাবেক পেন্টাগন কর্মকর্তা
-
উইন্ডোজ ১১ চালালেই ধীরগতি, সমাধানের প্রতিশ্রুতি এএমডি’র
সর্বাধিক পঠিত
- উরুগুয়েকে উড়িয়ে দিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
- কলম্বিয়ায় পারল না ব্রাজিল
- নেপালকে হারালেই ফাইনালে বাংলাদেশ
- ঘুরে দাঁড়িয়ে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন ফ্রান্স
- ‘স্পেনবিহীন বিশ্বকাপ ভালো হবে না’
- অসুস্থ হয়ে এজলাস কক্ষে শুয়ে পড়েন পরীমনি
- ‘নিখুঁত’ খেলে জয়ের উচ্ছ্বাস মেসির
- কাতারেই নেইমারের শেষ বিশ্বকাপ?
- ‘পাহাড়সম ভুলের’ কারণেই বার্সার এই হাল
- যৌনস্বাস্থ্যের জন্য উপকারী যেসব খাবার





