লকডাউনে বয়োজ্যেষ্ঠদের প্রযুক্তি ব্যবহার বেড়েছে
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2021 05:05 PM BdST Updated: 16 May 2021 05:05 PM BdST
কোভিড-১৯ লকডাউনে অনেক বয়োজ্যেষ্ঠর প্রযুক্তির ব্যবহার এবং এর সঙ্গে সংশ্লিষ্টতা শুরু হয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, জুম, হোয়াটসঅ্যাপ এবং ফেইসটাইমের মতো প্রযুক্তির মাধ্যমে তারা প্রিয়জনের কাছে থেকেছেন এবং ধর্মীয় দলসহ অনুশীলনের মতো ক্লাসে যোগ দিয়েছেন।
অংশগ্রহণকারীরা জানিয়েছেন, লকডাউনে প্রতিবেশী ও নিজ নিজ কমিউনিটির অন্যান্যদের সঙ্গে যোগাযোগ বেড়েছে তাদের। প্রথমবারের মতো কমিউনিটির অনেকের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। শারীরিক দূরত্বের এ সময়টিতে তাদের জীবনে যোগ হয়েছে বাড়তি অর্থ, পরিষ্কার হয়েছে ঠিক কোন বিষয়গুলো তাদের কাছে গুরুত্বপূর্ণ।
“এ ধরনের কর্মকাণ্ডে যারা যুক্ত হয়েছেন তারা চরম একাকিত্বকে রুখে দিতে পেরেছেন। ফলে বয়োজ্যেষ্ঠদের ডিজিটাল স্বাক্ষরতা বাড়াতে এবং দূর থেকে সামাজিক যোগাযোগ স্থাপনে সহায়তা করাটা একাকিত্ব প্রশ্নে গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে দাঁড়াতে পারে।” – বলেছেন ইউনিভার্সিটি অফ স্টারলিংয়ের গবেষক অ্যানা হুইটেকার।
গবেষণার তথ্য অনুসারে, একাকিত্ব, নিভৃতবাস এবং ভবিষ্যত সুস্বাস্থ্য প্রশ্নে মহামারীর সময়টিতে ৬০ বছরের বেশি বয়সীদের সামাল দেওয়ার প্রক্রিয়ার বোঝাপড়াটা নানাবিধ ধাপ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ এনভায়রমেন্টাল রিসার্চ অ্যান্ড পাবলিক হেলথ’-এ। জরিপে অংশ নিয়েছেন এক হাজার চারশ’ ২৯জন অংশগ্রহণকারী। এদের মধ্যে ৮৪ শতাংশ বা এক হাজার একশ’ ৯৮ জনেরই বয়স ৬০ এর উপরে।
ট্রিবিউন ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, গবেষকরা মূলত মহামারীর সময়ে শারীরিক দূরত্ব একাকিত্ব, সুস্বাস্থ্য এবং সামাজিক কর্মকাণ্ডসহ সামাজিক সমর্থনের মতো বিষয়গুলোতে কী প্রভাব ফেলছে তা পরীক্ষা করে দেখেছেন।
-
চিপ সঙ্কট: প্রভাব পড়বে মাজদা’র এক লাখ গাড়িতে
-
ফেইসবুকের মতো টুইটারও চাইছে ট্র্যাকিংয়ের অনুমতি
-
মুক্তিপণ দিয়েই অনলাইনে ফিরছে কলোনিয়াল পাইপলাইন
-
ডিসকর্ডে অডিও আয়োজনে আসছে ‘পেইড টিকেট’
-
স্টারলিংক ইন্টারনেট: স্পেসএক্সের চুক্তি পেলো গুগল
-
কোভিড-১৯: ফের সুদিনের খবর দিলো এয়ারবিএনবি
-
নতুন ক্রোম ফিচার ‘শেয়ারিং হাব’ পরীক্ষা করছে গুগল
-
একচেটিয়া আচরণ: ইতালিতে জরিমানায় গুগল
সর্বাধিক পঠিত
- ‘লকডাউন’ আরও এক সপ্তাহ, প্রজ্ঞাপন রোববার
- লাইন, টোকেন, দালাল: নগদ টাকার সঙ্কটে খাবি খাচ্ছে মিয়ানমার
- চেলসিকে হারিয়ে অধরা শিরোপার স্বাদ লেস্টারের
- ইসরায়েলি পতাকা: অস্ট্রিয়া সফর বাতিল করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- রোমাঞ্চকর লড়াইয়ে ইন্টারকে হারিয়ে আশায় ইউভেন্তুস
- গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরা, এপির কার্যালয় নিশ্চিহ্ন
- ঈদের ছুটির অবকাশে বিধিনিষেধের ঢাকা
- ‘পিএসএলের মতো উঁচু মানের বোলিং আইপিএলেও নেই’
- টেস্ট বাদ দিয়ে টি-টোয়েন্টি বাড়াল পাকিস্তান
- ফেইসবুক পাতা ‘উদ্ধার’, জিডি করবেন নোবেল





