ইউরোপ সফরে যাচ্ছেন ইনটেল প্রধান
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Apr 2021 06:42 PM BdST Updated: 22 Apr 2021 06:42 PM BdST
-
ছবি: রয়টার্স
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন চিপ নির্মাতা ইনটেলের প্রধান নির্বাহী প্যাট গেলসিঙ্গার। ইউরোপে তিনি ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা এবং ক্রেতাদের সঙ্গে দেখা করবেন।
বুধবার এ খবর ইনটেল নিশ্চিত করেছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। ইনটেল গত মাসেই জানিয়েছে, ইউরোপে নতুন প্রধান সেমিকন্ডাক্টর কারখানা গড়বে তারা। ইউরোপে এটি ‘ফ্যাব’ নামে পরিচিত শিল্প কর্মকর্তাদের কাছে।
আগামী বছরের মধ্যে এ জন্য নতুন এলাকার কথাও জানানোর কথা রয়েছে তাদের। গেলসিঙ্গার ইউরোপ সফরে কোন কোন সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করবেন, সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি ইনটেল।
অন্যদিকে, চিপ সঙ্কটের মুখে প্রায় স্থবির হয়ে রয়েছে বিদ্যুতচালিত গাড়ি নির্মাণ শিল্প। এ সঙ্কট মোকাবেলায় এগিয়ে আসছে চিপ জায়ান্ট ইনটেল কর্পোরেশন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এ মাসের মধ্যবর্তী সময়ে জানান, চিপ তৈরির জন্য গাড়ি নির্মাতাদের সঙ্গে আলোচনা চলছে।
সেমিকন্ডাক্টর শিল্পে ইনটেল এখনও এমন একটি প্রতিষ্ঠান যারা নিজেরাই নিজেদের চিপের নকশা এবং উৎপাদনের কাজ করে থাকে। গত মাসেই প্রতিষ্ঠানটি বাইরের গ্রাহকদের জন্য নিজেদের কারখানা খুলে দিয়েছে,এবং স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেড ও তাইওয়ানিজ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির মতো এশীয় চিপ নির্মাতাদের আধিপত্যের জবাবে যুক্তরা্ষ্ট্র ও ইউরোপে কারখানা তৈরি করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
-
‘কোভিড-১৯ মানবসৃষ্ট’- এমন দাবি সরাবে না ফেইসবুক
-
ওয়েবে এলো টুইটারের স্পেসেস
-
সৌদিতে গুগল ক্লাউড প্রকল্পে মানবাধিকার জোটের ‘না’
-
ইনস্টাগ্রামে চাইলেই এখন লুকানো যাবে ‘লাইক’ সংখ্যা
-
প্রতিষ্ঠা বার্ষিকী ৫ জুলাইতেই সিইও পদ ছাড়বেন বেজোস
-
অতঃপর অ্যামাজন মালিকানায় এমজিএম স্টুডিও
-
বর্ণবাদী ইমেইল ছড়িয়ে পড়া ঠেকালো ওয়ালমার্ট
-
লাইভ ভিডিও ও রিলসের পরিসংখ্যান দেখা যাবে ইনস্টাগ্রামেই
সর্বাধিক পঠিত
- ঢাবি ছাত্র হাফিজুরের অস্বাভাবিক মৃত্যুর কারণ এলএসডি: পুলিশ
- বেসরকারি কলেজে বন্ধ হবে অনার্স-মাস্টার্স: দীপু মনি
- রোমাঞ্চকর টাইব্রেকারে ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ ভিয়ারিয়ালের
- রিয়ালকে বিদায় বললেন জিদান
- জ্যামাইকা তালাওয়াহসে সাকিব
- ‘ইঞ্জেকশনের মাধ্যমে দেহে করোনাভাইরাস ঢুকাতে চেয়েছিলেন বরিস জনসন’
- বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না জয়াসুরিয়া
- আলোচনার কেন্দ্রে আবার উহানের ল্যাব
- র্যাব থেকে ৫০ কর্মকর্তা পুলিশে, দায়িত্ব না ছাড়লে ‘স্ট্যান্ড রিলিজ’
- বাবুনগরী-মামুনুলের ‘কোন দেশে দোকান’, ‘কয়টা লরি’ আছে বেরিয়ে এসেছে: তথ্যমন্ত্রী





