কেলেঙ্কারি ধামাচাপার মেইল ভুলে পত্রিকা অফিসে!
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Apr 2021 09:36 PM BdST Updated: 21 Apr 2021 09:36 PM BdST
-
ছবি: রয়টার্স
বিশাল ডেটা ফাঁসের বিষয়টি কীভাবে সামাল দেওয়া হবে, কোন কোন বিষয়ে নয়ছয় বুঝিয়ে দেওয়া যাবে এমন বিষয়গুলো একদম ঠিক করে ফেলেছিল ফেইসবুক। বিপত্তি বাধলো যখন এই বিষয়ে কিছু নির্দেশনাওয়ালা মেইল ভুল করে গিয়ে পড়ল পত্রিকাওয়ালাদের কাছে।
এমনই একটি মেইল পেয়েছে বেলজিয়ামভিত্তিক সংবাদ প্রতিষ্ঠান 'ডেটা নিউজ'। বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, ওই মেইল থেকে পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব ৫৩ কোটি ৩০ লাখ গ্রহকের ডেটা লিকের বিষয়টি ফেইসবুক কীভাবে ধামাচাপা দিতে চেয়েছে।
মেইলটিতে ডেটা লিক বিষয়ে ফেইসবুকের সম্ভাব্য সাফাইও উঠে এসেছে। সোশাল মিডিয়া প্রতিষ্ঠানটির আশা ছিল এই জাতীয় ডেটা লিকের আরও ঘটনা যদি প্রকাশ পায় তাহলে গেটা বিষয়টিকেই ‘গোটা শিল্পের সমস্যা’ হিসেবে চালিয়ে দেওয়া যাবে এবং বোঝানো যাবে- ‘এমনটা হয়েই থাকে’।
মেইলে আরও উল্লেখ রয়েছে, ‘কিছুদিনের মধ্যেই এ বিষয়ে মিডিয়ার আগ্রহ ফুরিয়ে যাবে’। আর সে কারণেই মেইলটিতে এ বিষয়ে ফেইসবুকের করণীয় প্রকাশ পেয়েছে - ‘এ বিষয়ে মিডিয়ার সঙ্গে যৎসামান্য বিবৃতি দিতে হবে’।
ফেইসবুক স্বীকার করেছে মেইলটি আসল। প্রতিষ্ঠানটি বিবিসিকে বলেছে, - “আমরা লোকজনের উৎকণ্ঠা বুঝি। এ কারণেই আমরা সিস্টেমে আপগ্রেড আনার কাজটি নিয়মিত করি। আমাদের প্ল্যাটফর্ম থেকে ডেটা সংগ্রহের বিষয়টি আরও কঠিন করে আনছি এবং যারা এর পেছনে আছে আমরা তাদের পেছনে লাগছি।”
এর পর ফেইসবুকের এক মুখপাত্র বলেন যে, “লিংকডইন এবং ক্লাবহাউজেরও একই সমস্যা আছে”।
এ মাসের গোড়ার দিকে এক হ্যাকিং ফোরামে প্রথম ১০৬টি দেশের ৫৩ কোটি ৩০ লাখ গ্রাহকের ডেটা প্রকাশ পায়। শুরুতে ফেইসবুক জানায় ওই ডেটা ছিল পুরোনো, ২০১৯ সালের এক ঘটনা থেকে পাওয়া। পাশাপাশি কোনো ভুলের দায়ও ফেইসবুক অস্বীকার করে ব্যাখ্যা দেয় যে, ফেইসবুক সাইটেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত তথ্য সংগ্রহ করে ওই তথ্যভাণ্ডার তৈরি হয়েছে।
এখন অবশ্য সেই দান উল্টে গেছে। আইরিশ তথ্য কমিশনার নির্দেশ দিয়েছেন, ওই ডেটা লিক জিডিপিআর নীতিমালার লঙ্ঘন কি না সে বিষয়ে তদন্তের। পাশাপাশি বিষয়টি গণ আইনী উদ্যোগের যোগ্য কি না সে বিষয়টিও যাচাইয়ের, বিশেষ করে অসংখ্য মানুষ যে ঘটনায় ব্যক্তিগতভাবে আক্রান্ত হয়েছেন, খোয়া গেছে অনেকের ফোন নাম্বারের মতো তথ্য।
ডেটা নিউজ যে মেইলটি পেয়েছে সেটি ৮ এপ্রিল তারিখের। এর কয়েক দিন আগেই বিষয়টি পত্রপত্রিকায় এসেছে। মেইলে এ-ও উল্লেখ আছে, প্রভাবশালী সংবাদমাধ্যমে এই বিষয়টির কভারেজ এর মধ্যেই ৩০ শতাংশ কমে এসেছে।
-
কেলেঙ্কারি ধামাচাপার মেইল ভুলে পত্রিকা অফিসে!
-
বৈদ্যুতিক এসইউভি ‘ইকিউবি’ দেখালো মার্সেইডিজ-বেঞ্জ
-
হাতের তালু স্ক্যানে মুদি সামগ্রী কিনতে দেবে অ্যামাজন
-
অনলাইন হয়রানি ঠেকাতে নতুন ফিচার ইনস্টাগ্রামে
-
টিকটকের সামনে ঝুলছে বিলিয়ন পাউন্ডের মামলা
-
এক্সবক্স ক্লাউড গেইম এলো পিসি ও অ্যাপল ডিভাইসে
-
মঙ্গলাকাশে উড়ল পৃথিবীর কপ্টার ‘ইনজেনুয়িনিটি’
-
টয়োটার প্রথম বৈদ্যুতিক গাড়ি রাস্তায় নামবে ২০২২-এ
সর্বাধিক পঠিত
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- বার্সার ‘সুপার লিগ ভাগ্য’ সদস্যদের হাতে
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- ইতালিতে এক বছর পুরানো মাছ রাখার দায়ে বাংলাদেশি দোকান বন্ধ
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন
- টিভি সূচি (বুধবার, ২১ এপ্রিল ২০২১)





