১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আইপ্যাড প্রো’র ছবি ফাঁস

উন্মোচনের এক সপ্তাহ আগেই নতুন ছবি ফাঁস হয়েছে আইপ্যাড প্রো’র।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2018, 07:17 PM

Updated : 19 Aug 2022, 02:33 PM

ধারণা করা হচ্ছে এই নকশাতেই আসতে পারে নতুন আইপ্যাড প্রো। নতুন ডিভাইসের ছবি ফাঁস করেছেন ‘অনলিকস’ নামে পরিচিত একজন। বিভিন্ন ডিভাইসের সঠিক ছবি ও তথ্য ফাঁস করায় খ্যাতি রয়েছে তার।

ছবিতে নতুন আইপ্যাড প্রো’র নকশায় আগের মডেলের চেয়ে অনেক ভিন্নতা দেখা গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

ছবি থেকে ধারণা করা হচ্ছে নতুন ১২.৯ ইঞ্চি আইপ্যাড প্রো থেকে বাদ দেওয়া হতে হোম বাটন। ফেইস আইডি’র জন্য এতে ব্যবহার করা হতে পারে ট্রুডেপথ ক্যামেরা। ডিভাইসটির চারপাশের বেজেলও কমানো হয়েছে অনেকটা।

ছবিতে দেখা গেছে ডিভাইসের নিচের দিকে চার্জিং পোর্ট থাকলেও বাদ দেওয়া হয়েছে হেডফোন জ্যাক।

ভলিউম বাটনের সঙ্গে যোগ হয়েছে নতুন আরেকটি বাটন। বাটনটি কী কারণে আনা হয়েছে সে বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

বলা হচ্ছে দুইটি মাপে আসবে নতুন আইপ্যাড প্রো। ১২.৯ ইঞ্চি সংস্করণের মূল্য হতে পারে ৭০০ ব্রিটিশ পাউন্ড আর ১০.৫ ইঞ্চি সংস্করণের ৬০০ পাউন্ড।

ইতোমধ্যেই ১২ সেপ্টেম্বর অ্যাপল ইভেন্টের ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে এই অনুষ্ঠানে আইপ্যাড প্রো’র সঙ্গে নতুন তিনটি আইফোন উন্মোচন করবে অ্যাপল।