পার্মার বিপক্ষে ফিরছেন রোনালদো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2021 09:11 PM BdST Updated: 20 Apr 2021 09:11 PM BdST
-
ক্রিস্তিয়ানো রোনালদো
পেশির চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। নিজেদের পরের ম্যাচে পার্মার বিপক্ষে তারকা এই ফরোয়ার্ডকে পাওয়ার কথা জানিয়েছেন ইউভেন্তুস কোচ আন্দ্রেয়া পিরলো।
সেরি আয় বাংলাদেশ সময় বুধবার রাত পৌনে একটায় স্বাগতিক পার্মার মুখোমুখি হবে শিরোপাধারীরা। এর আগের দিন সংবাদ সম্মেলনে ম্যাচটিতে রোনালদোর খেলার বিষয় নিশ্চিত করেন পিরলো।
তবে পেশির চোটে মিডফিল্ডার ফেদেরিকো চিয়েসা খেলতে পারবেন না বলে জানান তিনি।
সবশেষ ম্যাচে আতালান্তার বিপক্ষে খেলতে পারেননি রোনালদো। ম্যাচটি ১-০ গোলে হেরে পয়েন্ট তালিকার চার নম্বরে নেমে গেছে ইউভেন্তুস। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৬২।
সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান। ৬৬ পয়েন্ট নিয়ে এসি মিলান দুইয়ে, তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে আতালান্তা তিনে আছে।
২০ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে আছে পার্মা।
আরও পড়ুন
সাম্প্রতিক খবর
মতামত
সর্বাধিক পঠিত
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- মেসির জোড়া গোলে শিরোপা ভাগ্য বার্সার হাতেই
- তালিকাটা দিন, তাদের নিয়ে জেলে চলে যাই: বাবুনগরী
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
- টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
- ব্রাজিলের গ্রুপে জার্মানি, আর্জেন্টিনার সঙ্গী স্পেন
- বারবার ঢেউ সামলানো সম্ভব না: স্বাস্থ্যমন্ত্রী
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- মর্গ্যানের ১২ লাখ রুপি জরিমানা





