ছিটকে গেলেন বার্সার ব্রাথওয়েট
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2021 08:34 PM BdST Updated: 20 Apr 2021 08:34 PM BdST
-
মার্টিন ব্রাথওয়েট (ছবি: বার্সেলোনা)
ডান পায়ের গোড়ালি মচকে গেছে বার্সেলোনা স্ট্রাইকার মার্টিন ব্রাথওয়েটের। লিগ পুনরুদ্ধারের অভিযানে বেশ কয়েকটি ম্যাচে তাকে পাবে না কাতালান ক্লাবটি।
মঙ্গলবার সকালে অনুশীলনের সময় ডেনমার্কের এই ফুটবলার চোট পান বলে এক বিবৃতিতে জানায় কাম্প নউয়ের দলটি। তার সেরে উঠতে কতদিন লাগতে পারে, তা জানানো হয়নি।
স্থানীয় গণমাধ্যমের খবর, গেতাফে, ভিয়ারিয়াল, গ্রানাদা ও ভালেন্সিয়ার বিপক্ষে ব্রাথওয়েটকে পাবে না বার্সেলোনা। তবে আগামী ৮ মে লিগ টেবিলের শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দলে ফিরতে পারেন এবারের লিগে ১১ ম্যাচে শুরুর একাদশে খেলা এই ফরোয়ার্ড।
মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে সাত গোল করেছেন ব্রাথওয়েট। লিগে করেছেন দুই গোল।
লিগে বৃহস্পতিবার ঘরের মাঠে বার্সেলোনার প্রতিপক্ষ গেতাফে। এই ম্যাচ জিতলে রিয়াল মাদ্রিদকে টপকে দুইয়ে ফিরবে রোনাল্ড কুমানের দল।
৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৭।
সর্বাধিক পঠিত
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- মেসির জোড়া গোলে শিরোপা ভাগ্য বার্সার হাতেই
- তালিকাটা দিন, তাদের নিয়ে জেলে চলে যাই: বাবুনগরী
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
- টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
- ব্রাজিলের গ্রুপে জার্মানি, আর্জেন্টিনার সঙ্গী স্পেন
- বারবার ঢেউ সামলানো সম্ভব না: স্বাস্থ্যমন্ত্রী
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- মর্গ্যানের ১২ লাখ রুপি জরিমানা





