আন্তর্জাতিক ফুটবলে ২ মাস নিষিদ্ধ ব্রাজিলের জেসুস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2019 06:50 PM BdST Updated: 08 Aug 2019 06:51 PM BdST
গত মাসে হওয়া কোপা আমেরিকার ফাইনালে বহিষ্কার হওয়ার পর অখেলোয়াড়সুলভ আচরণের জন্য আন্তর্জাতিক ফুটবলে দুই মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলের গাব্রিয়েল জেসুস।
ফাইনালে পেরুর বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে দলের দ্বিতীয় গোল করা জেসুস রেফারির সঙ্গে তর্ক করেছিলেন। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার সময় তিনি পানির বোতলে লাথি মারেন ও ভিএআর মনিটরে ধাক্কা মারেন।
নিষেধাজ্ঞার পাশাপাশি ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডকে ৩০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। শাস্তির বিরুদ্ধে সাত দিনের মধ্যে আপিল করতে পারবেন তিনি।
নিষেধাজ্ঞার ফলে সেপ্টেম্বরে কলম্বিয়া ও পেরুর বিপক্ষে ব্রাজিলের দুটি প্রীতি ম্যাচে খেলতে পারবেন না ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ট্যাগ :
আরও পড়ুন
সাম্প্রতিক খবর
মতামত
সর্বাধিক পঠিত
- অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে জিতল বাংলাদেশ
- রেকর্ড রাঙা জয়ে শেষ স্মরণীয় সিরিজ
- বিশ্বকাপ দলের কেউ নেই নিউ জিল্যান্ডের বাংলাদেশ সফরে
- ১০০ ছুঁয়ে সাকিবের অনন্য ‘ডাবল’
- বানরের উপর বঙ্গভ্যাক্স টিকার পরীক্ষায় ‘ফল মিলছে’
- মেসির দলবদলের প্রভাব শেয়ার বাজারে
- চাইলেই আমাকে ছাড়িয়ে যেতে পারো: মেসিকে আলভেস
- আবারও পদ্মা সেতুতে ফেরির ধাক্কা, দুমড়ে গেল কার
- নামিদামি কারও গাড়ি আর `চালাবেন না’ পরীমনির ড্রাইভার
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ফাঁসি বা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে





