ধর্ষণের অভিযোগে নেইমারের বিরুদ্ধে প্রমাণ পায়নি পুলিশ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2019 03:47 PM BdST Updated: 30 Jul 2019 03:47 PM BdST
ধর্ষণের অভিযোগে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
সাও পাওলো অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে জানানো হয়, প্রমাণের অভাবে মামলাটির কার্যক্রম থামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিষয়টি প্রসিকিউটরদের কাছে পাঠানো হবে।
গত মে মাসে ব্রাজিলের মডেল নাজিলা ত্রিনদাদে নেইমারের বিরুদ্ধে প্যারিসের একটি হোটেলে তাকে ধর্ষণ করার অভিযোগ আনলে পুলিশ তদন্ত শুরু করে। অভিযোগ অস্বীকার করে নেইমার বলেছিলেন তাকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছে।
জুন মাসে ইন্সটাগ্রামে সাত মিনিটের একটি ভিডিও প্রকাশ করে পিএসজির তারকা ফরোয়ার্ড হোয়াটসঅ্যাপে ওই নারীর পাঠানো বার্তা ও কিছু ছবিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নেইমার বলেন যে ‘সত্যি কিছু ঘটেনি তা প্রমাণ করতেই’ তাকে সেগুলো জনসম্মুখে আনতে হয়।
এরপর নাজিলা ত্রিনদাদে এক টেলিভিশনে সাক্ষাৎকারে ওই ঘটনা নিয়ে কথা বলেন।
মামলাটি মূল্যায়ন করতে প্রসিকিউটররা ১৫ দিন সময় পাবেন। এরপর একজন বিচারক চূড়ান্ত রায় দেবেন।
সর্বাধিক পঠিত
- অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে জিতল বাংলাদেশ
- রেকর্ড রাঙা জয়ে শেষ স্মরণীয় সিরিজ
- বিশ্বকাপ দলের কেউ নেই নিউ জিল্যান্ডের বাংলাদেশ সফরে
- ১০০ ছুঁয়ে সাকিবের অনন্য ‘ডাবল’
- বানরের উপর বঙ্গভ্যাক্স টিকার পরীক্ষায় ‘ফল মিলছে’
- মেসির দলবদলের প্রভাব শেয়ার বাজারে
- চাইলেই আমাকে ছাড়িয়ে যেতে পারো: মেসিকে আলভেস
- আবারও পদ্মা সেতুতে ফেরির ধাক্কা, দুমড়ে গেল কার
- নামিদামি কারও গাড়ি আর `চালাবেন না’ পরীমনির ড্রাইভার
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ফাঁসি বা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে





