এক ম্যাচ নিষিদ্ধ মেসি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2019 01:07 PM BdST Updated: 24 Jul 2019 03:21 PM BdST
কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড দেখা লিওনেল মেসি এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন।
দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা মেসিকে এক হাজার ৫০০ ডলার জরিমানাও করা হয়েছে।
চিলির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে গারি মেদেলের সঙ্গে ধাক্কাধাক্কিতে ‘বিতর্কিতভাবে’ লালকার্ড দেখেন মেসি। আর্জেন্টিনা ২-১ গোলে জেতার পর পদক নিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাননি তিনি। পরে আয়োজক ও রেফারিরা ব্রাজিলকে শিরোপা জেতাতে দুর্নীতি করেছে বলে মন্তব্য করেন আর্জেন্টিনা অধিনায়ক।
কনমেবল মঙ্গলবার জানায়, মেসির মন্তব্যগুলো মেনে নেওয়া যায় না। তবে তারা পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে কঠিন শাস্তি দেয়নি।
এছাড়া আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লাওদিও তাপিয়াকে কনমেবল ফিফায় তাদের প্রতিনিধির পদ থেকে সরিয়ে দিয়েছে। তাপিয়াও ব্রাজিলে কোপা আমেরিকা চলার সময় কনমেবলের কঠোর সমালোচনা করেছিলেন।
সর্বাধিক পঠিত
- অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে জিতল বাংলাদেশ
- রেকর্ড রাঙা জয়ে শেষ স্মরণীয় সিরিজ
- বিশ্বকাপ দলের কেউ নেই নিউ জিল্যান্ডের বাংলাদেশ সফরে
- ১০০ ছুঁয়ে সাকিবের অনন্য ‘ডাবল’
- বানরের উপর বঙ্গভ্যাক্স টিকার পরীক্ষায় ‘ফল মিলছে’
- মেসির দলবদলের প্রভাব শেয়ার বাজারে
- চাইলেই আমাকে ছাড়িয়ে যেতে পারো: মেসিকে আলভেস
- আবারও পদ্মা সেতুতে ফেরির ধাক্কা, দুমড়ে গেল কার
- নামিদামি কারও গাড়ি আর `চালাবেন না’ পরীমনির ড্রাইভার
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ফাঁসি বা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে





