পেরুকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jul 2019 04:00 AM BdST Updated: 08 Jul 2019 05:01 AM BdST
লাল কার্ড দেখে মাঠ ছাড়ার আগে একটি গোল করিয়ে আর আরেকটি করে দলকে এগিয়ে রেখেছিলেন গাব্রিয়েল জেসুস। শেষ দিকে পেনাল্টি থেকে রিশার্লিশনের গোলে ব্রাজিল পেল দারুণ এক জয়। পেরুকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে স্বাগতিকরা।
রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ফাইনালে ৩-১ গোলে জিতেছে তিতের শিষ্যরা। ২০০৭ সালের পর আবার প্রতিযোগিতাটির শিরোপা জিতল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় ব্রাজিলের এটি নবম শিরোপা।
এরপর ভালো দুটি সুযোগ নষ্ট হয় স্বাগতিকদের। ২৪তম মিনিটে বাঁ দিক থেকে রবের্তো ফিরমিনোর পাসে লক্ষ্যভ্রষ্ট শট নেন ফিলিপে কৌতিনিয়ো। ১২ মিনিট পর কাছ থেকে লিভারপুল ফরোয়ার্ড ফিরমিনোর হেড ক্রসবারের ওপর দিয়ে যায়।
৪৪তম মিনিটে পাওলো গেররেরোর স্পট কিকে সমতায় ফেরে পেরু। ডি-বক্সে বল চিয়াগো সিলভার হাতে লাগলে সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে ভিএআর প্রযুক্তিতে যাচাই করেও সিদ্ধান্ত অপরিবর্তিত রাখেন তিনি। আসরে স্বাগতিকদের জালে এটাই প্রথম গোল।
আসরে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ডের এটি দ্বিতীয় গোল। সেমি-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয়ে দলকে এগিয়ে দিয়েছিলেন তিনি।
দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটে দুটি সুযোগ পেয়েছিলেন ফিরমিনো। ডি-বক্সের ভেতরে বল পেয়ে কোনাকুনি শট লক্ষ্যে রাখতে পারেননি। একটু পর বাঁ দিক থেকে ক্রসে তার হেড পোস্টের বাইরে দিয়ে যায়।
৭০তম মিনিটে বড় ধাক্কা খায় ব্রাজিল। প্রতিপক্ষের ডিফেন্ডার কার্লোস সামব্রানোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জেসুস।
ডিফেন্ডার সামব্রানো ডি-বক্সে এভেরতনকে ধাক্কা দিয়ে ফেলে দিলে পেনাল্টি দেন রেফারি। ভিএআর প্রযুক্তিতে যাচাই করেও সিদ্ধান্ত অপরিবর্তিত রাখেন তিনি। ফিরমিনোর বদলি নামা রিশার্লিসন স্পট কিকে স্কোরলাইন ৩-১ করেন।
এর আগে সবশেষ ২০১৩ সালে কোনো শিরোপা জিতেছিল ব্রাজিল। ফিফা কনফেডারেশন্স কাপের ফাইনালে এই মাঠেই স্পেনকে হারিয়েছিল ৩-০ গোলে।
সর্বাধিক পঠিত
- অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে জিতল বাংলাদেশ
- রেকর্ড রাঙা জয়ে শেষ স্মরণীয় সিরিজ
- বিশ্বকাপ দলের কেউ নেই নিউ জিল্যান্ডের বাংলাদেশ সফরে
- ১০০ ছুঁয়ে সাকিবের অনন্য ‘ডাবল’
- বানরের উপর বঙ্গভ্যাক্স টিকার পরীক্ষায় ‘ফল মিলছে’
- মেসির দলবদলের প্রভাব শেয়ার বাজারে
- চাইলেই আমাকে ছাড়িয়ে যেতে পারো: মেসিকে আলভেস
- আবারও পদ্মা সেতুতে ফেরির ধাক্কা, দুমড়ে গেল কার
- নামিদামি কারও গাড়ি আর `চালাবেন না’ পরীমনির ড্রাইভার
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ফাঁসি বা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে





