মেসিকে ভয় পায় না ভেনেজুয়েলা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jun 2019 12:41 PM BdST Updated: 28 Jun 2019 12:41 PM BdST
আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসিকে আটকানোর পরিকল্পনা ভেনেজুয়েলার আছে বলে জানিয়েছেন দলটির মিডফিল্ডার ইয়েফেরসন সোতেলতো। আর অধিনায়ক তমাস রিনকন জানিয়েছেন কোনো দলকেই ভয় না পাওয়ার কথা।
রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় প্রতিযোগিতার ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ভেনেজুয়েলা।
গত তিন দেখায় এগিয়ে ভেনেজুয়েলা। রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ের দুই পর্বে ড্রয়ে পর সর্বশেষ প্রীতি ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের ৩-১ গোলে হারায় তারা।
ভেনেজুয়েলা ম্যাচে আর্জেন্টিনা তাকিয়ে থাকবে মেসির দিকে। বার্সেলোনার ফরোয়ার্ডকে বিশ্বসেরা মানলেও সোতেলতো প্রত্যয়ী কণ্ঠে জানালেন ইতিহাস গড়ার লক্ষ্য।
“আমরা তাকে শ্রদ্ধা করি। অনেকের এবং আমার কাছেও সে বিশ্বসেরা। এবার আমরা তার বিপক্ষে খেলতে যাচ্ছি কিন্তু তাকে আমরা তাকে ওই দৃষ্টিতে দেখব না; বিস্মিত হতে যাচ্ছি না আমরা।”
“এটা খুবই ভালো একটা আবহ। আমাদের খুবই ভালো মানের খেলোয়াড় আছে। আমরা ইতিহাস গড়ার, দেশের মানুষকে আনন্দ দেওয়ার এবং ভেনেজুয়েলাতে কোপা আমেরিকার শিরোপা নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করেছি।”
আর্জেন্টিনার বিপক্ষে একটা দল হয়ে খেলার দিকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন ভেনেজুয়েলা অধিনায়ক রিনকোন।
“দলীয় কাজটা এবং আমরা একটা দল হয়ে কিভাবে খেলি, সেটা গুরুত্বপূর্ণ। আমরা সবাইকে শ্রদ্ধা করি কিন্তু কাউকে ভয় পাই না।”
সর্বাধিক পঠিত
- অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে জিতল বাংলাদেশ
- রেকর্ড রাঙা জয়ে শেষ স্মরণীয় সিরিজ
- বিশ্বকাপ দলের কেউ নেই নিউ জিল্যান্ডের বাংলাদেশ সফরে
- ১০০ ছুঁয়ে সাকিবের অনন্য ‘ডাবল’
- বানরের উপর বঙ্গভ্যাক্স টিকার পরীক্ষায় ‘ফল মিলছে’
- মেসির দলবদলের প্রভাব শেয়ার বাজারে
- চাইলেই আমাকে ছাড়িয়ে যেতে পারো: মেসিকে আলভেস
- আবারও পদ্মা সেতুতে ফেরির ধাক্কা, দুমড়ে গেল কার
- নামিদামি কারও গাড়ি আর `চালাবেন না’ পরীমনির ড্রাইভার
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ফাঁসি বা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে





