গতিময় ভেনেজুয়েলা নিয়ে সতর্ক আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jun 2019 11:54 AM BdST Updated: 28 Jun 2019 11:54 AM BdST
ভেনেজুয়েলার দ্রুত গতির খেলোয়াড়দের নিয়ে দলকে সতর্ক করে দিয়েছেন আর্জেন্টিনা গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি।
রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে প্রতিযোগিতার ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
সেমি-ফাইনালে উঠতে হলে প্রতিপক্ষ ফরোয়ার্ড সলোমন রনদোনকে আটকাতে হবে বলে জানান আরমানি।
“আমাদের গোল কর হবে। অঘটন এড়াতে খুবই সতর্ক থাকতে হবে।”
“ভেনেজুয়েলা দ্রুত বল দখলে নিয়ে আক্রমণে উঠতে চাইবে দুই পাশ দিয়ে যেখানে তাদের দ্রুত গতির খেলোয়াড় আছে।”
“তাদের একজন সেন্টার ফরোয়ার্ড (রনদোন) আছে, যে ভালোভাবে বল নিয়ন্ত্রণে রাখে এবং মুভ করে।”
গত তিন দেখায় ভেনেজুয়েলাকে হারাতে পারেনি আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ের দুই পর্বে ড্রয়ে পর সর্বশেষ প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
১৯৯৩ সালে সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা জেতা আর্জেন্টিনা উন্মুখ হয়ে আছে ২৬ বছরের শিরোপা খরা দূর করতে। দল ধাপে ধাপে উন্নতি করায় আশাবাদী রিভার প্লেটের গোলরক্ষক আরমানি।
“আমরা এই আসরে খুব বাজে অবস্থা থেকে তুলনামূলক ভালো অবস্থায় এসেছি। ম্যাচ বাই ম্যাচ আত্মবিশ্বাস অর্জন করেছি। খুব ভালো অবস্থা নিয়ে কোয়ার্টার-ফাইনালে এসেছি।”
সর্বাধিক পঠিত
- অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে জিতল বাংলাদেশ
- রেকর্ড রাঙা জয়ে শেষ স্মরণীয় সিরিজ
- বিশ্বকাপ দলের কেউ নেই নিউ জিল্যান্ডের বাংলাদেশ সফরে
- ১০০ ছুঁয়ে সাকিবের অনন্য ‘ডাবল’
- বানরের উপর বঙ্গভ্যাক্স টিকার পরীক্ষায় ‘ফল মিলছে’
- মেসির দলবদলের প্রভাব শেয়ার বাজারে
- চাইলেই আমাকে ছাড়িয়ে যেতে পারো: মেসিকে আলভেস
- আবারও পদ্মা সেতুতে ফেরির ধাক্কা, দুমড়ে গেল কার
- নামিদামি কারও গাড়ি আর `চালাবেন না’ পরীমনির ড্রাইভার
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ফাঁসি বা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে





