ব্রাজিলকে হারিয়ে মেয়েদের বিশ্বকাপের শেষ আটে ফ্রান্স
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2019 03:50 AM BdST Updated: 24 Jun 2019 03:56 AM BdST
ব্রাজিলকে হারিয়ে মেয়েদের বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে ফ্রান্স।
ফ্রান্সে হওয়া এ প্রতিযোগিতায় রোববার শেষ ষোলোর ম্যাচে ২-১ গোলে জিতে স্বাগতিকরা।
প্রথমার্ধে ফ্রান্স একবার বল জালে জড়ালেও ভিএআর দেখে গোল বাতিল করেন রেফারি। ৫২তম মিনিটে ভালেরি গোভাঁর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৬৩তম মিনিটে তাইজার গোলে সমতায় ফেরে ব্রাজিল।
অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ১০৬তম মিনিটে মিডফিল্ডার আমোদিন অরির গোলে ফের এগিয়ে যায় ফ্রান্স। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
ফ্রান্স কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ও স্পেনের মধ্যে ম্যাচের জয়ী দলের সঙ্গে।
রোববার অন্য ম্যাচে ক্যামেরুনকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে ইংল্যান্ড। সেরা চারে ওঠার লড়াইয়ে আগামী বৃহস্পতিবার দলটি মুখোমুখি হবে নরওয়ের।
সর্বাধিক পঠিত
- অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে জিতল বাংলাদেশ
- রেকর্ড রাঙা জয়ে শেষ স্মরণীয় সিরিজ
- বিশ্বকাপ দলের কেউ নেই নিউ জিল্যান্ডের বাংলাদেশ সফরে
- ১০০ ছুঁয়ে সাকিবের অনন্য ‘ডাবল’
- বানরের উপর বঙ্গভ্যাক্স টিকার পরীক্ষায় ‘ফল মিলছে’
- মেসির দলবদলের প্রভাব শেয়ার বাজারে
- চাইলেই আমাকে ছাড়িয়ে যেতে পারো: মেসিকে আলভেস
- আবারও পদ্মা সেতুতে ফেরির ধাক্কা, দুমড়ে গেল কার
- নামিদামি কারও গাড়ি আর `চালাবেন না’ পরীমনির ড্রাইভার
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ফাঁসি বা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে





