ঢাকায় চলছে ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক’
ইউনিলিভারের হেয়ার কেয়ার ব্র্যান্ড ট্রেসেমের আয়োজনে ঢাকায় চলছে ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০১৯’।
শনিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিন দিনের এই আয়োজনে বাংলাদেশের ১৯ জন এবং ১১ জন বিদেশি ডিজাইনারের কাজের প্রদর্শনী হচ্ছে বলে আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আয়োজকরা আশা করছেন, বর্ণিল এই আয়োজন বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ‘আলোড়ন সৃষ্টি করবে’।
হেয়ার স্টাইলের নতুন ট্রেন্ড উপস্থাপন করার জন্য ট্রেসেমে এ বছর বাংলাদেশের টপ হেয়ার স্টাইলিস্টদের নিয়ে কাজ করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
