নারায়ণগঞ্জে গ্যাসের পাইপ বিস্ফোরণে ১১ জন দগ্ধ
নারায়ণগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2021 11:07 AM BdST Updated: 23 Apr 2021 11:13 AM BdST
নারায়ণগঞ্জ শহরের একটি বাড়িতে গ্যাসের পাইপ বিস্ফোরিত হয়ে এক শিশুসহ দুই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছেন।
এদের ৫ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠানো হয়েছে। বাকিরা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার ভোরে পৌঁনে ৬টার দিকে পশ্চিম তল্লা এলাকায় একটি তিন তলা ভবনের ফ্ল্যাট বাড়িতে বিস্ফোরণটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান।
দগ্ধরা হলেন- তিন তলা ফ্ল্যাটের বাসিন্দা পোশাক শ্রমিক হাবিবুর (৪০), তার স্ত্রী আলেয়া বেগম (৩৮), তার ছেলে লিমন (১৭), মেয়ে মিম (১৮), তিন মাসের শিশু মাহিরা, সোনাহার (৪০), স্ত্রী শান্তি আক্তার (৩০), ছেলে সামিউল (২৫), ছেলের বউ মনোয়ারা (২২), সাথী (২৫) ও অপর একজনের নাম জানা যায়নি।
এবিষয়ে নারায়ণগঞ্জ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরণের ঘটনায় একজন বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ক্ষতিগ্রস্থদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
-
সিরাজগঞ্জের বিজয় হত্যা: অভিযোগপত্রে ছাত্রলীগ নেতাকর্মী
-
ভোলায় বাসের চাপায় তিনজন নিহত
-
কোভিড-১৯: গোপালগঞ্জে ২ ইউনিয়ন লকডাউন
-
জয়পুহোটে তুলার কারখানা ও চালকলে অগ্নিকাণ্ড
-
সুনামগঞ্জে বালিতে ভরাট ধানি জমিতে বাদাম চাষে নতুন দিশা
-
পদ্মায় ট্রলারডুবিতে মুক্তিযোদ্ধা নিহত, নিখোঁজ ৪
-
‘নোটিশ ছাড়া’ সংযোগ বিচ্ছিন্ন, রূপগঞ্জে তিতাস অফিস ঘেরাও
-
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: গ্রেপ্তার ৫শ' ছাড়াল
- ঢাবি ছাত্র হাফিজুরের অস্বাভাবিক মৃত্যুর কারণ এলএসডি: পুলিশ
- বেসরকারি কলেজে বন্ধ হবে অনার্স-মাস্টার্স: দীপু মনি
- রোমাঞ্চকর টাইব্রেকারে ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ ভিয়ারিয়ালের
- রিয়ালকে বিদায় বললেন জিদান
- জ্যামাইকা তালাওয়াহসে সাকিব
- ‘ইঞ্জেকশনের মাধ্যমে দেহে করোনাভাইরাস ঢুকাতে চেয়েছিলেন বরিস জনসন’
- বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না জয়াসুরিয়া
- আলোচনার কেন্দ্রে আবার উহানের ল্যাব
- র্যাব থেকে ৫০ কর্মকর্তা পুলিশে, দায়িত্ব না ছাড়লে ‘স্ট্যান্ড রিলিজ’
- বাবুনগরী-মামুনুলের ‘কোন দেশে দোকান’, ‘কয়টা লরি’ আছে বেরিয়ে এসেছে: তথ্যমন্ত্রী





