রাজশাহীতে ‘জমি নিয়ে বিরোধে’ কৃষককে পিটিয়ে হত্যা
রাজশাহী অফিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2021 09:08 AM BdST Updated: 23 Apr 2021 09:08 AM BdST
রাজশাহীর বাগমারায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এক কৃষককে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
নিহত হাবিল কাজী (৪২) উপজেলার গনিপুর ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামের আজিমুদ্দীন কাজীর ছেলে।
বৃহস্পতিবার রাতে ওই গ্রামের এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ জানান, নিহতের বাবা আজিমুদ্দীনের সঙ্গে প্রতিবেশী সেফাতুল্লাহর জমি নিয়ে পুরনো বিরোধ চলছি। বৃহস্পতিবার বিকেলে বাড়ি ফেরার সময় হাবিল কাজী ও তার ছেলে সৈকতের সঙ্গে সেফাতুল্লাহ ও তার স্বজনদের কথাকাটাকাটি হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে তিনি বলেন, “সন্ধ্যায় হাবিল কাজী বাড়ি থেকে বের হলে তার উপর হামলা চালানো হয়। তাকে উদ্ধারে অন্যরা এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে জখম করা হয়। পরে তাদের উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান হাবিল কাজী।”
বাকিরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহতরা হলেন- আজিমুদ্দীন কাজী (৬৫), হাবিলের চাচা আব্দুর রাজ্জাক (৫৫), ছেলে সৈকত (১৬), প্রতিবেশেী জুয়েল রানা (২৫) ও মুনছুর রহমান (৪৬)।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব।
তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলছে।
-
সিরাজগঞ্জের বিজয় হত্যা: অভিযোগপত্রে ছাত্রলীগ নেতাকর্মী
-
ভোলায় বাসের চাপায় তিনজন নিহত
-
কোভিড-১৯: গোপালগঞ্জে ২ ইউনিয়ন লকডাউন
-
জয়পুহোটে তুলার কারখানা ও চালকলে অগ্নিকাণ্ড
-
সুনামগঞ্জে বালিতে ভরাট ধানি জমিতে বাদাম চাষে নতুন দিশা
-
পদ্মায় ট্রলারডুবিতে মুক্তিযোদ্ধা নিহত, নিখোঁজ ৪
-
‘নোটিশ ছাড়া’ সংযোগ বিচ্ছিন্ন, রূপগঞ্জে তিতাস অফিস ঘেরাও
-
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: গ্রেপ্তার ৫শ' ছাড়াল
- ঢাবি ছাত্র হাফিজুরের অস্বাভাবিক মৃত্যুর কারণ এলএসডি: পুলিশ
- বেসরকারি কলেজে বন্ধ হবে অনার্স-মাস্টার্স: দীপু মনি
- রোমাঞ্চকর টাইব্রেকারে ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ ভিয়ারিয়ালের
- রিয়ালকে বিদায় বললেন জিদান
- জ্যামাইকা তালাওয়াহসে সাকিব
- ‘ইঞ্জেকশনের মাধ্যমে দেহে করোনাভাইরাস ঢুকাতে চেয়েছিলেন বরিস জনসন’
- বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না জয়াসুরিয়া
- আলোচনার কেন্দ্রে আবার উহানের ল্যাব
- র্যাব থেকে ৫০ কর্মকর্তা পুলিশে, দায়িত্ব না ছাড়লে ‘স্ট্যান্ড রিলিজ’
- বাবুনগরী-মামুনুলের ‘কোন দেশে দোকান’, ‘কয়টা লরি’ আছে বেরিয়ে এসেছে: তথ্যমন্ত্রী





