তীব্র খরায় রোগবালাই বেড়ে দুশ্চিন্তায় আম চাষিরা
নওগাঁ প্রতিনিধি ও বেনাপোল প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Apr 2021 11:27 AM BdST Updated: 22 Apr 2021 11:27 AM BdST
নওগাঁ জেলা ও যশোরের শার্শা উপজেলায় তীব্র খরায় আমের রোগবালাই বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
তারা জানিয়েছেন তাদের ‘স্বপ্নে চিড় ধরাচ্ছে বৈশাখের তীব্র দাবদাহ’ ও রোগবালাই। প্রতিষেধক দিয়েও সুফল না পাওয়ায় বাড়ছে দুশ্চিন্তা
নওগাঁর সাপাহার উপজেলার চাষি আজিজুল হক বলেন, “অতিরিক্ত খরায় আমে হপার ও মাকর পোকার আক্রমণ খুব বেশি। ১৫ দিন পরপর ওষুধ স্প্রে করছি। তবু এসব পোকা দমন হচ্ছে না। একমাত্র বৃষ্টি হলে আম রক্ষা পেতে পারে।”
তিনি বলেন, পোকামাকড়ের আক্রমণে আম কালো হয়ে যাচ্ছে। প্রতিষেধক ব্যবহার করেও সুফল মিলছে না। বৃষ্টি না হওয়ায় আমের ফলন কম হবে বলে মনে হচ্ছে।
তবে এখনও উৎপাদন লক্ষ্যমাত্রায় প্রভাব পড়ার মত লক্ষণ দেখছে না নওগাঁ কৃষি বিভাগ।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামশুল ওয়াদুদ বলেন, জেলার সাপাহার উপজেলাসহ কিছু এলাকায় আম ঝরে পড়লেও এতে উৎপাদন লক্ষ্যমাত্রায় প্রভাব পড়বে না।
যশোরের শার্শা উপজেলায় রোগবালাই অপেক্ষা ঝরে পড়ার বিপদ বেশি বলে কৃষি কর্মকর্তা ও চাষিরা জানিয়েছেন।
উপজেলার জামতলার আমচাষি গোলাম আজম বলেন, “এ বছর প্রচুর গুটি আসায় বাম্পার ফলনের আশা করেছিলাম। কিন্তু স্বপ্নে চিড় ধরাচ্ছে বৈশাখের তীব্র দাবদাহ।
“বোঁটা শুকিয়ে আম ঝরে পড়ছে। পানি স্প্রে করেও ঠেকানো যাচ্ছে না। উৎপাদন এবার অর্ধেকে নেমে আসতে পারে বলে আশঙ্কা করছি।”
পানি ছিটিয়ে এবং বালাইনাশক দেওয়া হচ্ছে, কিন্তু তাতে তেমন কাজ হচ্ছে না বলে সবার দাবি।
আরও পড়ুন-
তীব্র তাপপ্রবাহ আরও ‘কয়েক দিন’
মেহেরপুরে ‘হিট শকে ২ হাজার হেক্টরে চিটা’
‘হিট শকে’ এক লাখ টন চাল কম উৎপাদনের শঙ্কা
-
ঈদ শেষে সেই ঝুঁকি নিয়েই ফেরিতে ফিরতি যাত্রা
-
পশ্চিমবঙ্গে লকডাউন: স্বাভাবিক রয়েছে বেনাপোল বন্দর
-
সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১
-
‘বিয়েতে রাজি না হওয়ায়’ ছুরিকাঘাতে হত্যা
-
গোপালগঞ্জে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় মৃত্যু
-
রাজশাহীতে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের
-
মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধ
-
পিরোজপুরে ‘প্রতিপক্ষের’ হামলায় ইউপি চেয়ারম্যান আহত
- ‘লকডাউন’ আরও এক সপ্তাহ, প্রজ্ঞাপন রোববার
- লাইন, টোকেন, দালাল: নগদ টাকার সঙ্কটে খাবি খাচ্ছে মিয়ানমার
- চেলসিকে হারিয়ে অধরা শিরোপার স্বাদ লেস্টারের
- ইসরায়েলি পতাকা: অস্ট্রিয়া সফর বাতিল করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- রোমাঞ্চকর লড়াইয়ে ইন্টারকে হারিয়ে আশায় ইউভেন্তুস
- গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরা, এপির কার্যালয় নিশ্চিহ্ন
- ঈদের ছুটির অবকাশে বিধিনিষেধের ঢাকা
- ‘পিএসএলের মতো উঁচু মানের বোলিং আইপিএলেও নেই’
- টেস্ট বাদ দিয়ে টি-টোয়েন্টি বাড়াল পাকিস্তান
- ফেইসবুক পাতা ‘উদ্ধার’, জিডি করবেন নোবেল





