যশোর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড
যশোর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Apr 2021 10:11 AM BdST Updated: 22 Apr 2021 10:11 AM BdST
যশোর হকার্স মার্কেটে আগুন লেগে ১৬টি পোশাকের দোকান মালপত্রসহ পুড়ে গেছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে বলে জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল হোসেন ভূঁইয়া জানান।
খবর পেয়ে যশোর ও বাঘারপাড়ার পাঁচটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস কর্মকর্তা কামাল হোসেন বলেন, মার্কে্টের পেছন দিক থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।
তবে দোকান মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলামের দাবি প্রায় ৪৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি বলেন, মার্কে্টের পূর্ব পাশের ১৬টি দোকান মালপত্রসহ পুড়ে গেছে। ঈদ উপলক্ষে তারা পোশাক তুলেছিলেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা সর্বস্বান্ত হয়ে গেছেন।
পৌরসভার কাউন্সিলর আলমগীর কবীর সুমন জানান, মার্কেটে শতাধিক দোকান রয়েছে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় ব্যাপক ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত দোকানিদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
পুলিশের একটি দলও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম।
-
ঈদ শেষে সেই ঝুঁকি নিয়েই ফেরিতে ফিরতি যাত্রা
-
পশ্চিমবঙ্গে লকডাউন: স্বাভাবিক রয়েছে বেনাপোল বন্দর
-
সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১
-
‘বিয়েতে রাজি না হওয়ায়’ ছুরিকাঘাতে হত্যা
-
গোপালগঞ্জে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় মৃত্যু
-
রাজশাহীতে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের
-
মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধ
-
পিরোজপুরে ‘প্রতিপক্ষের’ হামলায় ইউপি চেয়ারম্যান আহত
- ‘লকডাউন’ আরও এক সপ্তাহ, প্রজ্ঞাপন রোববার
- লাইন, টোকেন, দালাল: নগদ টাকার সঙ্কটে খাবি খাচ্ছে মিয়ানমার
- চেলসিকে হারিয়ে অধরা শিরোপার স্বাদ লেস্টারের
- ইসরায়েলি পতাকা: অস্ট্রিয়া সফর বাতিল করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- রোমাঞ্চকর লড়াইয়ে ইন্টারকে হারিয়ে আশায় ইউভেন্তুস
- গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরা, এপির কার্যালয় নিশ্চিহ্ন
- ঈদের ছুটির অবকাশে বিধিনিষেধের ঢাকা
- ‘পিএসএলের মতো উঁচু মানের বোলিং আইপিএলেও নেই’
- টেস্ট বাদ দিয়ে টি-টোয়েন্টি বাড়াল পাকিস্তান
- ফেইসবুক পাতা ‘উদ্ধার’, জিডি করবেন নোবেল





