জয়পুরহাটে ট্রাক্টর ও মাইক্রেবাস সংঘর্ষে নিহত ১
জয়পুরহাট প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2021 11:23 PM BdST Updated: 20 Apr 2021 11:23 PM BdST
জয়পুরহাটে ট্রাক্টর ও মাইক্রেবাস সংঘর্ষে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে জয়পুরহাট-হিলি সড়কের জিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনায় মাইক্রোবাস আরোহী আরও আট শ্রমিক আহত হন বলে পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান।
নিহত রবিউল ইসলাম (৫০) নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ গ্রামের মতিউর রহমানের ছেলে।
আহতরা হলেন, নিলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ গ্রামের শাহাজান আলীর ছেলে সাহেব আলী (৩৮), একই গ্রামের আমির উদ্দিনের ছেলে রফিকুল (৪০), আবুল কাশেমের ছেলে নুরু হক (৫০), মনির উদ্দিনের ছেলে দুলাল উদ্দিন (৪৫), নূর হোসেনের ছেলে সুরুজ্জামান (৩৮), আব্দুল হকের ছেলে জিয়াউল হোসেন (৩৫), আব্দুল হান্নানের ছেলে খালেক (৩৮) এবং আয়েন উদ্দিনের ছেলে নয়ন (৩৫)।
ওসি পলাশ চন্দ্র দেব জানান, নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ এলাকা থেকে একটি মাইক্রেবাসে বেশ কয়েকজন ধানকাটা শ্রমিক নওগাঁর আত্রাই উপজেলায় যাচ্ছিলেন।
খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে বলেন তিনি।
-
কোভিড-১৯: নারায়ণগঞ্জে সংক্রমণে ‘শঙ্কায়’ স্বাস্থ্য বিভাগ
-
আশুলিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত
-
মামুনুল কাণ্ডে ভাংচুর: হেফাজত নেতার জবানবন্দি
-
গাজীপুরে পরিবহণ শ্রমিকের ত্রাণ দিল প্রশাসন
-
শ্রীমঙ্গলে কৃষকদের ধান কেটে দিলেন প্রাথমিক শিক্ষকরা
-
খুলনায় ডিম বিক্রি ৫ টাকায়
-
সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
-
নওগাঁয় কৃষি প্রণোদনার ১২৫ বস্তা সার ও বীজ উদ্ধার
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- মেসির জোড়া গোলে শিরোপা ভাগ্য বার্সার হাতেই
- তালিকাটা দিন, তাদের নিয়ে জেলে চলে যাই: বাবুনগরী
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
- টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
- ব্রাজিলের গ্রুপে জার্মানি, আর্জেন্টিনার সঙ্গী স্পেন
- বারবার ঢেউ সামলানো সম্ভব না: স্বাস্থ্যমন্ত্রী
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- মর্গ্যানের ১২ লাখ রুপি জরিমানা





