ফরিদপুরে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ সাবেক সেনার বিরুদ্ধে
ফরিদপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2021 08:55 PM BdST Updated: 20 Apr 2021 09:27 PM BdST
ফরিদপুরের বোয়ালমারীতে এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ উঠেছে সাবেক এক সেনা সদস্যের বিরুদ্ধে।
সোমবার রাতে উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালি গ্রামে এই ঘটনা ঘটে বলে বোয়ালমারী থানার এসআই মো. ওয়াহিদুল ইসলাম।
এই ঘটনায় জড়িত অভিযোগে ওই রাতেই পুলিশ তিন জনকে আটক করেছে; মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের ৭৫ বছর বয়সী এই বৃদ্ধা সোমবার ইফতারের পর প্রতিবেশী আকমল শেখের বাড়ি যান। ওই বাড়ি থেকে একই গ্রামের বাসিন্দা সাবেক সেনা সদস্য মাসুদুর রহমান, তার ছোটো ভাই জিয়া শেখ ও তার স্ত্রী মাহিদা বেগম মিলে ওই বৃদ্ধাকে মাসুদের বাড়ি নিয়ে হাত পা বেঁধে নির্যাতন চালান।
বৃদ্ধার চিৎকারে বিষয়টি জানাজানি হলে তারাবির নামাজ শেষে ওই গ্রামের ইউপি সদস্য মো. রাশেদ মোল্যা তাকে উদ্ধার করেন।
ময়না ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য রাশেদ শেখ বলেন, “শুনেছি ওই বৃদ্ধা মহিলা ওই বাড়ি গিয়ে মাটিতে তাবিজ পুতে আসতে গিয়েছিলেন। এই বিশ্বাসে মাসুদ তাদের বাড়িতে নিয়ে বৃদ্ধাকে বেঁধে রাখেন। তারাবির নামাজ শেষে আমি জানতে পেরে বৃদ্ধাকে ছাড়িয়ে বাড়িতে দিয়ে আসি।”
বোয়ালমারী থানার এসআই ওয়াহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে বৃদ্ধা মহিলাকে নির্যাতনের স্থানে গিয়ে তিনজনকে আটক করা হয়। নির্যাতিতা নারীর পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ না দেওয়ায় আটক তিনজনকে মঙ্গলবার ১৫১ ধারায় ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
দুই পরিবারের পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে, বলেন ওয়াহিদুল।
তিনি আরও জানান, বৃদ্ধাকে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আটক মাসুদুর রহমান, জিয়া শেখ ও মাহিদা বেগমকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
-
কক্সবাজার সৈকতে পথশিশুকে ‘ধর্ষণ’, আটক ৩
-
খুলনায় কভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবল নিহত
-
ধর্ষণ মামলা সুনামগঞ্জ, আসামি গ্রেপ্তার নেত্রকোণা
-
কক্সবাজার শহরে হোটেলে তরুণীর ঝুলন্ত মরদেহ
-
রাজশাহীর সেই পুকুরে মিলল আরও ২ মর্টার শেল
-
কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ ৩ মাস
-
গাজীপুরে তিন মাংস ব্যবসায়ীকে জরিমানা
-
জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ জুন
- দেশ ছেড়েছেন বসুন্ধরা এমডির স্ত্রী-সন্তানরা
- গ্রানাদায় ধরাশায়ী বার্সেলোনা
- মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের মামলা ‘দ্বিতীয় স্ত্রীর’
- মহামারী: কুলাতে পারছে না দিল্লির শ্মশান
- বসুন্ধরা আবাসিক এলাকায় নারীর ফাঁস দেওয়া লাশ
- ওভারে ৬ চারে রেকর্ড বইয়ে পৃথ্বী
- করোনাভাইরাস: তিন সপ্তাহ পর দৈনিক মৃত্যু ষাটের নিচে নামল
- বি.১.৬১৭: করোনাভাইরাসের ‘ভারতীয় ধরন’ সম্পর্কে যা যা জানা গেছে
- গণপরিবহন চালুর দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক
- ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলনে নিহত ৪৫





