মেশিনগান পোস্ট এবার সোনাগাজী থানায়
নাজমুল হক শামীম, ফেনী প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2021 08:43 PM BdST Updated: 20 Apr 2021 08:43 PM BdST
সিলেট ও নারায়ণগঞ্জের কয়েকটি থানা ও ফাঁড়ির পর এবার ফেনীর সোনাগাজী মডেল থানায় হালকা মেশিনগান পোস্ট স্থাপন করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, বালুর বস্তা দিয়ে প্রতিরক্ষাব্যূহ তৈরি করা হয়েছে। সেখানে দুটি হালকা মেশিনগান (এলএমজি) সড়কের দিকে তাক করে অবস্থান করছেন দুজন পুলিশ সদস্য।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে অতিরিক্ত পুলিশ সদস্য যোগ করে এই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার থানায় গিয়ে দেখা যায়, থানার মূল ভবনের পূর্ব পাশে ফটকসংলগ্ন স্থানে বালুর বস্তা দিয়ে প্রতিরক্ষাব্যূহ তৈরি করা হয়েছে। সেখানে পুলিশের একজন সদস্যকে সড়কের দিকে এলএমজি তাক করে রাখতে দেখা যায়। থানা ভবনের দ্বিতীয় তলায় আরেকজন পুলিশ সদস্যকে এসএমজি (সাবমেশিন গান) হাতে দায়িত্ব পালন করতেও দেখা গেছে।
ওসি সাজেদুল ইসলাম বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কার্যকলাপ ও সহিংস ঘটনা ঘটনায় সরকারি স্থাপনা ও মালামাল সংরক্ষণের লক্ষ্যে থানা চত্বরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বালুর বস্তা দিয়ে প্রতিরক্ষাব্যূহ তৈরি করে এলএমজি পোস্ট স্থাপন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে পুলিশ সব সময় তৎপর রয়েছে।
এছাড়া থানার আওয়তাধীন সোনাগাজী উপজেলার আদর্শগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র ও মুহুরি প্রজেক্ট পুলিশ ফাঁড়িতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে তিনি জানান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে গত ২৬ থেকে ২৮ মার্চ চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় একটি গোষ্ঠী, যাদের মধ্যে বেশিরভাগ ছিল মাদ্রাসার ছাত্র।
এরপর গত ৯ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও আটটি পুলিশ ফাঁড়িতে হালকা মেশিনগান দিয়ে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে এবং পুলিশের জনবলও বাড়ানো হয়েছে।
এছাড়া গত ৮ এপ্রিল সিলেটের ছয়টি থানায়ও এলএমজি পোস্ট স্থাপন করা হয়েছে।
-
কোভিড-১৯: নারায়ণগঞ্জে সংক্রমণে ‘শঙ্কায়’ স্বাস্থ্য বিভাগ
-
আশুলিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত
-
মামুনুল কাণ্ডে ভাংচুর: হেফাজত নেতার জবানবন্দি
-
গাজীপুরে পরিবহণ শ্রমিকের ত্রাণ দিল প্রশাসন
-
শ্রীমঙ্গলে কৃষকদের ধান কেটে দিলেন প্রাথমিক শিক্ষকরা
-
খুলনায় ডিম বিক্রি ৫ টাকায়
-
সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
-
নওগাঁয় কৃষি প্রণোদনার ১২৫ বস্তা সার ও বীজ উদ্ধার
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- মেসির জোড়া গোলে শিরোপা ভাগ্য বার্সার হাতেই
- তালিকাটা দিন, তাদের নিয়ে জেলে চলে যাই: বাবুনগরী
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
- টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
- ব্রাজিলের গ্রুপে জার্মানি, আর্জেন্টিনার সঙ্গী স্পেন
- বারবার ঢেউ সামলানো সম্ভব না: স্বাস্থ্যমন্ত্রী
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- মর্গ্যানের ১২ লাখ রুপি জরিমানা





