জামালপুরে ‘হত্যা মামলার আসামিকে’ গলাকেটে হত্যা
জামালপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2019 05:04 PM BdST Updated: 25 Oct 2019 07:42 PM BdST
জামালপুরের ইসলামপুর উপজেলায় এক হত্যা মামলার আসামিকে গলাকেটে হত্যা করা হয়েছে।
ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার ডিক্রীরচর আকন্দপাড়া গ্রাম থেকে শুক্রবার দুপুরে বাচ্চু মিয়ার (২৫) লাশ তারা উদ্ধার করেন।
বাচ্চু আকন্দপাড়া গ্রামের সোনাহার মিয়ার ছেলে।
বাচ্চু একই এলাকার করিম শেখ হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামি। একই মামলায় তার বাবা কারাগারে রয়েছেন বলে ওসি জানান।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, “বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাচ্চু তার জ্যাঠাত ভাই জিয়ার উদ্দিনের ঘরে ঘুমাতে যান। রাতে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে।”
খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান ওসি।
আরও খবর জানতে ক্লিক করুন :
আরও পড়ুন
-
‘ঝড়োত ঘর ভাংগি পরি গেইছে, ভালো করিম তারও টাকা নাই’
-
মাদানী আরও এক দিনের রিমান্ডে
-
ভোলায় ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালের মেঝেতে রোগী
-
টাঙ্গাইলে মসজিদ নির্মাণের দ্বন্দ্বে হামলায় শিক্ষক নিহত
-
গাজীপুরে আরেক মামলায় রিমান্ডে মাদানী
-
পঞ্চগড়ে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
-
গাজীপুরে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
-
নওগাঁয় ধানকাটা নিয়ে দুদল আদিবাসীর সংঘর্ষে নিহত ১
সাম্প্রতিক খবর
মতামত
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- বার্সার ‘সুপার লিগ ভাগ্য’ সদস্যদের হাতে
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- ইতালিতে এক বছর পুরানো মাছ রাখার দায়ে বাংলাদেশি দোকান বন্ধ
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন
- টিভি সূচি (বুধবার, ২১ এপ্রিল ২০২১)





