মাদ্রাসা অধ্যক্ষের নামে শ্লীলতাহানির মামলা, ছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টা
ফেনী প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Apr 2019 04:43 PM BdST Updated: 23 Oct 2019 09:40 PM BdST
-
শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ায় দগ্ধ ফেনীর মাদ্রাসাছাত্রীকে শনিবার ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আনা হয়। অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা না তোলায় তিনি আক্রান্ত হন বলে অভিযোগ উঠেছে। ছবি: মাহমুদ জামান অভি

ফেনীতে দগ্ধ মাদ্রাসাছাত্রীকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনার পরও কান্না থামছিল না স্বজনদের। অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা না তোলায় এই কিশোরীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে তাদের অভিযোগ। ছবি: মাহমুদ জামান অভি
-
-
ফেনীতে শ্লীলতাহানির মামলা তুলে না নেওয়ায় এক মাদ্রাসা অধ্যক্ষের অনুসারীদের বিরুদ্ধে ছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
গুরুতর দগ্ধ ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
সোনাগাজী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, শনিবার সকালে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার এ ঘটনায় পুলিশ মাদ্রাসার এক শিক্ষকসহ দুইজনকে আটক করেছে।
শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ায় দগ্ধ ফেনীর মাদ্রাসাছাত্রীকে শনিবার ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আনা হয়। অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা না তোলায় তিনি আক্রান্ত হন বলে অভিযোগ উঠেছে। ছবি: মাহমুদ জামান অভি
দগ্ধ ওই ছাত্রীর বাড়ি সোনাগাজী পৌরসভার চরচান্দিয়া গ্রামে। তিনি ওই মাদ্রাসার আলিম পরীক্ষার্থী।
মেয়েটির ভাই সাংবাদিকদের বলেন, গত ২৭ মার্চ ওই মাদরাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা নিজের কক্ষে ডেকে নিয়ে তার বোনের শ্লীলতাহানি করেন। পরে তিনি পরিবারকে জানালে তার মা সোনাগাজী থানায় মামলা করেন। এ ঘটনায় অধ্যক্ষকে গ্রেপ্তার করে পুলিশ।
অধ্যক্ষ এখনও আটক আছেন।
তার অভিযোগ, অধ্যক্ষকে আটকের পর থেকে তার লোকজন মামলা তুলে নিতে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছিল।
এর মধ্যে শনিবার সকালে তার বোন ওই মাদ্রাসাকেন্দ্রে আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে যান।
ফেনীতে দগ্ধ মাদ্রাসাছাত্রীকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনার পরও কান্না থামছিল না স্বজনদের। অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা না তোলায় এই কিশোরীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে তাদের অভিযোগ। ছবি: মাহমুদ জামান অভি
“তিনি অস্বীকার করলে তারা তার গায়ে কেরোসিন ঠেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার চিৎকার শুনে পুলিশ ও অন্যরা গিয়ে তাকে উদ্ধার করে।”
তাকে পরিকল্পিতভাবে ছাদে নেওয়া হয়েছে বলে ভাইয়ের অভিযোগ।
অগ্নিদগ্ধ হওয়ার পর প্রথমে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ফেনী সদর হাসাপাতালে স্থানান্তর করা হয়।
পরে ফেনী থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ফেনী সদর হাসপাতালের চিকিৎসক আবু তাহের ভূঁইয়া।
তিনি বলেন, “মেয়েটির শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”
পুলিশ এ ঘটনায় দুইজনকে আটক করেছে।
গত কয়েক দিন ধরে শ্লীলতাহানির অভিযোগে অধ্যক্ষের শাস্তি চেয়ে ওই মাদ্রাসায় শিক্ষার্থীরা এবং তার পাল্টায় অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষের পক্ষের লোকজন একাধিকবার মানববন্ধন করেছে।
-
মাগুরায় নির্বাচনী সংঘাতে নিহত ৪
-
নোয়াখালীতে পূজামণ্ডপে দফায় দফায় হামলা-ভাংচুর, ১৪৪ ধারা
-
ফেনীর সড়কে প্রাণ গেল ২ স্বজনের, আহত কনে
-
গাজীপুরে প্রতিমা ভাংচুর: তিন মামলায় ১৮ জন রিমান্ডে
-
ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা আহত
-
পিরোজপুরে ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার
-
নবাবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু
-
চাঁদপুরে সংঘর্ষের ঘটনায় আটক ৭
- বায়তুল মোকাররম থেকে মিছিল, কাকরাইলে সংঘর্ষ
- ‘ক্লিন ফিড’ নিয়ে বাংলাদেশে ফিরল জি বাংলা
- আর্জেন্টিনার আরেকটি জয়, পেনাল্টিতেও পারেনি পেরু
- ফেইসবুকের নিষিদ্ধ তালিকায় ‘বাংলাদেশ সংশ্লিষ্ট’ সাত নাম
- উরুগুয়েকে উড়িয়ে বিশ্বকাপের আরও কাছে ব্রাজিল
- মণ্ডপে হামলা: চট্টগ্রামে হরতালের ডাক রানা দাশগুপ্তের
- বাংলাদেশের শিশু লেগ স্পিনারে মুগ্ধ টেন্ডুলকার
- সারা দেশে উচ্চগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ
- হামলার পর বাংলাদেশ কঠোর, পূজাও চলছে: ভারত
- নোয়াখালীতে পূজামণ্ডপে দফায় দফায় হামলা-ভাংচুর, ১৪৪ ধারা