নিউ জার্সিতে গাড়ি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু
নিউ ইয়র্ক প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2021 07:40 PM BdST Updated: 11 Oct 2021 07:40 PM BdST
-
আহমেদ আইদিদ ভুইয়া ভিকি
যুক্তরাষ্ট্র্রের নিউ জার্সিতে গাড়ি চাপায় প্রবাসী এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
নিহত আহমেদ আইদিদ ভুইয়া ভিকি (২৪) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার জাহিদ ভুইয়া টুলুর বড় ছেলে।
২০১৭ সালের জুনে গ্রিনকার্ড নিয়ে ভিকি যুক্তরাষ্ট্রের আসেন। মা-বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে নিউ ইয়র্ক সিটির রিগো পার্ক এলাকায় থাকতেন তিনি। চার মাস আগে দেশে বিয়ে করার পর থেকে নববধূকে তিনি যুক্তরাষ্ট্রে নিয়ে আসার চেষ্টায় ছিলেন।
রোববার রাত ৩টা ৪৭ মিনিটে প্যাটারসনের কাছাকাছি টটোয়া এলাকায় ৪৬ লাউঞ্জের সামনে (রুট- ৪৬ ওয়েস্ট) ভিকি দুর্ঘটনায় পড়েন বলে টটোয়া পুলিশের প্রধান ক্যারমেন ভেনিজিয়ানো জানান।
রাস্তায় একটি জিপ ভিকিকে চাপা দেয়। ওই গাড়ির চালক কাছাকাছি মরিসটাউনে থাকেন। তবে তার নাম প্রকাশ করেনি পুলিশ।
ভিকি কাজ করতেন অ্যামাজনের স্ট্যাটেন আইল্যান্ড সেন্টারে। সেই রাতে সহকর্মী বন্ধু আমিনুল ইসলামের সঙ্গে আড্ডা দিতে পাশের নিউ জার্সির প্যাটারসনে গিয়েছিলেন।
সেখানে একটি রেস্তোরাঁয় (৪৬ লাউঞ্জ, বার) গভীর রাত পর্যন্ত আড্ডার এক পর্যায়ে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় আমিনুল তার বন্ধুসহ পার্কিং লটে গাড়িতে ফেরেন। ভিকি তখনো রেস্তোরাঁয় ছিলেন।
বেশ কয়েক মিনিট পর টহল পুলিশ গাড়ির কাছে এসে ছবি দেখিয়ে তাদের কাছে ভিকির পরিচয় জানতে চান। পরে পুলিশের সঙ্গে দৌড়ে গিয়ে রাস্তায় ভিকির নিথর দেহ পড়ে থাকতে দেখেন আমিনুল।
বড় ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন ভিকির মা সায়েকা পারভিন এবং বাবা আনোয়ার জাহিদ। ভিকির একমাত্র বোন ঢাকায় থাকেন।
এদিকে, ভিকির ঘনিষ্ঠ আত্মীয় সাঈদ ইমতিয়াজ রিগ্যান দুর্ঘটনার খবর পেয়ে রোববার সকালে ভার্জিনিয়া থেকে নিউ জার্সিতে যান। এ ঘটনা হত্যাকাণ্ড হতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।
পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনায় ২০২০ সাল পর্যন্ত ১০ বছরে টটোয়ায় মাত্র একজন পথচারীর মৃত্যু হয়েছে। এরপর গত ৩ অক্টোবর ৬১ বছর বয়েসী আরেকজনের প্রাণ যায়। এটি হল গত ১২ বছরে তৃতীয় পথচারীর মৃত্যু।
-
নিউ জার্সিতে গাড়ি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু
-
যুক্তরাষ্ট্রে সেক্টর কমান্ডারস ফোরামের সভা
-
বাহরাইনে ফিরতে পারবেন আটকে পড়া প্রবাসীরা
-
নিউ ইয়র্কের রাস্তায় ‘চট্টলা পথমেলা’
-
মিলানে কাউন্সিলর হলেন বাংলাদেশি বেবাস
-
জেনিভায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেছে আ.লীগ
-
এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মাহতাব-ইয়াছিন
-
ভ্রমণ কাহিনি: আরবের পথে পাহাড়ে
সর্বাধিক পঠিত
- উরুগুয়েকে উড়িয়ে দিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
- কলম্বিয়ায় পারল না ব্রাজিল
- নেপালকে হারালেই ফাইনালে বাংলাদেশ
- ঘুরে দাঁড়িয়ে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন ফ্রান্স
- ‘স্পেনবিহীন বিশ্বকাপ ভালো হবে না’
- অসুস্থ হয়ে এজলাস কক্ষে শুয়ে পড়েন পরীমনি
- ‘নিখুঁত’ খেলে জয়ের উচ্ছ্বাস মেসির
- কাতারেই নেইমারের শেষ বিশ্বকাপ?
- ‘পাহাড়সম ভুলের’ কারণেই বার্সার এই হাল
- যৌনস্বাস্থ্যের জন্য উপকারী যেসব খাবার





