ফখরুলের সমালোচনায় হাছান মাহমুদ
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2021 07:12 PM BdST Updated: 17 Oct 2021 07:12 PM BdST
কুমিল্লাসহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলাগুলোর জন্য সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিবের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
Related Stories
রোববার তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাগল, না দেশের মানুষ পাগল?
“উনার বক্তব্যে মনে হয়, রাস্তায় যে পাগল ঘুরে বেড়ায়, সে মনে করে, সবাই পাগল, সে ভালো। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যও সেরকম।”
শুক্রবার এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলাগুলো ‘সরকারের অবৈধ বাহিনীর মদদে’ হচ্ছে।
তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী আরও বলেন, “যে কোনো সরকার, এটা যদি বিএনপিও ক্ষমতায় থাকে, তারাও এটি চাওয়ার কথা? চায় কি না জানি না, তারা ক্ষমতায় থাকতে তো অনেক কিছু করেছে।
“সাম্প্রদায়িকতা নিয়ে কারা রাজনীতি করে? যারা কথায় কথায় এদেশকে ইসলামিক প্রজাতন্ত্র করতে চায়, তারাই তো বিএনপি জোটের মধ্যে আছেন। বিএনপির মধ্যে অনেক নেতা আছেন যারা এদেশটা চায়নি।”
কুমিল্লার ঘটনা নিয়ে তিনি বলেন, “যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, তারাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য কুমিল্লায় এ ঘটনা ঘটিয়েছে।
“এটা আবার ভিডিও করেছে। সেটা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা কী উদ্দেশ্যে করা হয়েছে, উদ্দেশ্য খুবই স্পষ্ট। ”
“যারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে, রাজনৈতিক ফায়দা লুটতে এই বিএনপি জামাত ও তাদের দোসররা, সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠি মিলে এ ঘটনা ঘটিয়েছে,” বলেন তিনি।
-
ফখরুলের সমালোচনায় হাছান মাহমুদ
-
আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ কেন, প্রশ্ন জি এম কাদেরের
-
সহিংসতা রোধে আরও সতর্ক থাকা উচিত ছিল: কাদের
-
মন্দিরে হামলা: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে ওয়ার্কার্স পার্টির প্রশ্ন
-
অপকর্মের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: কাদের
-
মন্দিরে হামলার প্রতিবাদে জাসদের বিক্ষোভ
-
‘কাচের ঘরে বসে’ সরকারের ‘লম্বা লম্বা’ কথা: মির্জা আব্বাস
-
নাসিরনগরের মনোনয়নে ‘তথ্য গোপনকারীদের’ বিরুদ্ধে ব্যবস্থা হবে: নানক
সর্বাধিক পঠিত
- ফেইসবুকের নিষিদ্ধ তালিকায় ‘বাংলাদেশ সংশ্লিষ্ট’ সাত নাম
- ফেনীতে ব্যাপক সংঘর্ষ, দোকান ভাংচুর, ওসিসহ আহত ৪০
- নোয়াখালীর হামলার পরদিন মন্দিরের পাশের পুকুর থেকে লাশ উদ্ধার
- সংখ্যালঘুদের ‘দেশ ছাড়া’ করতেই ‘পরিকল্পিত’ হামলা: রানা দাশগুপ্ত
- ‘ক্লিন ফিড’ নিয়ে বাংলাদেশে ফিরল জি বাংলা
- রোমাঞ্চকর লড়াইয়ে ইউনাইটেডকে হারাল লেস্টার, জিতল ম্যানসিটি
- মাগুরায় ৪ খুন: আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ
- নেপালকে হারিয়ে সাফে ভারতের অষ্টম
- বাংলাদেশের ‘বৃত্ত ভাঙার’ বিশ্বকাপ শুরু স্কটিশ চ্যালেঞ্জ দিয়ে
- টিভি সূচি (রোববার, ১৭ অক্টোবর ২০২১)





