আলেমরা নন, গ্রেপ্তার হচ্ছে দুষ্কৃতকারীরা: তথ্যমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2021 09:44 PM BdST Updated: 20 Apr 2021 09:44 PM BdST
কোনো আলেম বা ধর্মীয় নেতাকে নয়, সরকার ‘দুষ্কৃতকারীদের’ গ্রেপ্তার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার এক অনলাইন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন মন্ত্রী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, `সরকার ধর্মীয় নেতাদের গ্রেপ্তার করছে' - বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।
উত্তরে মন্ত্রী বলেন, “যে সমস্ত দুষ্কৃতকারী ২৬ থেকে ২৮ মার্চ সমগ্র দেশে তাণ্ডব চালিয়েছে, নিরীহ মানুষের ঘরবাড়ি-সহায়-সম্পত্তি, যানবাহন জ্বালিয়ে দিয়েছে, ভূমি অফিসে আগুন দিয়ে সাধারণ মানুষের জমির দলিলপত্র পুড়িয়েছে, ফায়ার স্টেশন-রেল স্টেশনে হামলা করে ক্ষতি করেছে এবং যারা মানুষের ওপর আক্রমণ চালিয়েছে, তাদের এবং তাদের নির্দেশদাতাদের সরকার গ্রেপ্তার করছে।
“কোনো ভাল আলেম এসব অপরাধের সাথে যুক্ত ছিলেন না, আলেমের মুখোশধারীরাই এসবে যুক্ত এবং সরকার তাদেরকেই গ্রেপ্তার করছে।”
সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে হুঁশিয়ার করে বলেন, “আলেমদের গ্রেপ্তার দেশের মানুষ মেনে নেবে না।”
সেই প্রসঙ্গ ধরে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেন, “বরাবরই বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে, অপশক্তি নিয়ে রাজনীতি করে। যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না, দেশকে আফগানিস্তান বানাতে চায়, তাদের নিয়ে বিএনপি রাজনীতি করে।
“মামুনুল হক যেভাবে রাসুলকে (সা.) ব্যঙ্গ করেছে, এটা যদি অন্য কেউ করত, হেফাজতের নেতারা সারা দেশে মিছিল-মিটিং-শোরগোল করতেন, আর মির্জা ফখরুল সাহেবরাও তাতে সুর মিলাতেন।”
সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ধানমণ্ডির বাসায় দেখা করতে যান হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম। তার সঙ্গে ছিলেন মাহফুজুল হক ও আতাউল্লাহ হাফেজ্জীসহ বেশ কয়েকজন।
ওই বৈঠক প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, “সরকারের সাথে কেউ দেখা করতে চাইলে, দেখা করতেই পারে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন। কিন্তু তাতে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ব্যত্যয় হবে না।”
বাংলাদেশ সংবাদ সংস্থা ও এটুআই ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে।
বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং এটুআই প্রকল্প পরিচালক ড. আব্দুল মান্নান অনলাইনে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।
গ্রেপ্তার বন্ধের দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজত নেতারা
-
ইলিয়াসকে নিয়ে বক্তব্য: মির্জা আব্বাসের ‘ব্যাখ্যা চায়’ বিএনপি
-
হেফাজতের দায়িত্ব তো আওয়ামী লীগই নিয়েছে: ফখরুল
-
তালিকাটা দিন, তাদের নিয়ে জেলে চলে যাই: বাবুনগরী
-
হেফাজতের আরেক নেতা গ্রেপ্তার
-
‘ভোগের সংস্কৃতি’ থেকে বেরিয়ে আসতে হবে, বললেন হাছান মাহমুদ
-
মতিন খসরুর আসন শূন্য ঘোষণা
-
কৃষকের ধান কেটে দিচ্ছে কৃষক লীগ
-
হেফাজতের আরও ২ নেতা গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- মেসির জোড়া গোলে শিরোপা ভাগ্য বার্সার হাতেই
- তালিকাটা দিন, তাদের নিয়ে জেলে চলে যাই: বাবুনগরী
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
- টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
- ব্রাজিলের গ্রুপে জার্মানি, আর্জেন্টিনার সঙ্গী স্পেন
- বারবার ঢেউ সামলানো সম্ভব না: স্বাস্থ্যমন্ত্রী
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- মর্গ্যানের ১২ লাখ রুপি জরিমানা





