মহামারীতে চিকিৎসা ব্যবস্থা নিয়ে জাপা চেয়ারম্যানের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2021 03:34 PM BdST Updated: 20 Apr 2021 03:34 PM BdST
-
জিএম কাদের (ফাইল ছবি)
চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকার আগ্রহী নয় অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, “সরকার উন্নয়নের নামে মেগা প্রকল্প বাস্তবায়নে যতটা আগ্রহী, ততটাই যেন অনাগ্রহী মানুষের জীবন বাঁচাতে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে।
“দেশে প্রতিদিন করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। নাজুক চিকিৎসা ব্যবস্থায় দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে। সাধারণ মানুষের জন্য কোনো চিকিৎসা নেই।”
গত ২৪ ঘণ্টায় আরও চার হাজার ২৭১ জন কোভিড-১৯ রোগী শনাক্তের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এনিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল সাত লাখ ২৩ হাজার ২২১ জন।
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে গত কয়েক দিন ধরেই দিনে ছয় হাজারের বেশি রোগী শনাক্ত হয়ে আসছে। এর মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড সাত হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।
জাপা চেয়ারম্যান বলেন, “আইসিইউ পেতে অন্য রোগীর মৃত্যু অথবা সুস্থতার জন্য অপেক্ষা করাই এখন বাস্তবতা। স্বাস্থ্য বিভাগের এমন ব্যর্থতা মেনে নেয়া যায় না। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর আগে এক বছর সময় পেয়েও কোনো প্রস্তুতি না থাকা সংশ্লিষ্টদের চরম ব্যর্থতা।”
-
ইলিয়াসকে নিয়ে বক্তব্য: মির্জা আব্বাসের ‘ব্যাখ্যা চায়’ বিএনপি
-
হেফাজতের দায়িত্ব তো আওয়ামী লীগই নিয়েছে: ফখরুল
-
তালিকাটা দিন, তাদের নিয়ে জেলে চলে যাই: বাবুনগরী
-
হেফাজতের আরেক নেতা গ্রেপ্তার
-
‘ভোগের সংস্কৃতি’ থেকে বেরিয়ে আসতে হবে, বললেন হাছান মাহমুদ
-
মতিন খসরুর আসন শূন্য ঘোষণা
-
কৃষকের ধান কেটে দিচ্ছে কৃষক লীগ
-
হেফাজতের আরও ২ নেতা গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- মেসির জোড়া গোলে শিরোপা ভাগ্য বার্সার হাতেই
- তালিকাটা দিন, তাদের নিয়ে জেলে চলে যাই: বাবুনগরী
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
- টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
- ব্রাজিলের গ্রুপে জার্মানি, আর্জেন্টিনার সঙ্গী স্পেন
- বারবার ঢেউ সামলানো সম্ভব না: স্বাস্থ্যমন্ত্রী
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- মর্গ্যানের ১২ লাখ রুপি জরিমানা





