ভোট দেননি এরশাদ
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Dec 2018 07:06 PM BdST Updated: 30 Dec 2018 07:06 PM BdST
-
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। ছবি: মাহমুদ জামান অভি
শারীরিক অসুস্থতার কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন না জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রক্তের হিমোগ্লোবিন সমস্যায় ভুগতে থাকা এরশাদ এখনও পুরোপুরি ‘সুস্থ হয়ে উঠেননি’ বলে জানিয়েছেন জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ।
জন্মস্থান রংপুর-৩ আসনে প্রার্থী এরশাদ নির্বাচনী এলাকায় গণসংযোগেও অংশ নিতে পারেননি। তিনি ভোটারও ওই এলাকায়।
সুলতান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার এখনও পুরোপুরি সুস্থ নন। তিনি আজ (রোববার) নির্বাচনে ভোট দিতে যেতে পারেননি।”
এরশাদ ঢাকা-১৭ ও সাতক্ষীরার একটি আসনে প্রার্থী হলেও পরে সেখান ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
জাতীয় পার্টির উপ দপ্তর সম্পাদক এম রাজ্জাক খান রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাতীয় সংসদ নির্বাচনের দিনেও বনানীতে এরশাদের রাজনৈতিক কার্যালয়ে ‘তেমন ব্যস্ততা ছিল না’।
তিনি বলেন, “পার্টির অধিকাংশ নেতা নির্বাচন করছেন, ঢাকার বাইরে প্রায় সবাই। তারা কেউ আজ ঢাকায় নেই। পার্টি অফিসে তাই ব্যস্ততা নেই।”
একাদশ সংসদ নির্বাচনের আগে এরশাদের শারীরিক অসুস্থতা নিয়ে নানা নাটকীয়তার জন্ম দেয় জাতীয় পার্টি।
এরশাদ নিজে শারীরিক অসুস্থতার কথা সাংবাদিকদের জানালেও জাতীয় পার্টির নেতারা তা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে যোগ দিয়ে জাপার আসন ভাগাভাগি ইস্যুতেও ছিল নানা নাটকীয়তা। পরে তাদের ভাগ্যে জোটে মাত্র ২৬টি আসন।
আসন ভাগাভাগিতে জাপার অসন্তোষের মধ্যেই উচ্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে উড়াল দেন এরশাদ।
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ফিরে এসে এরশাদ গত ২৭ ডিসেম্বর প্রথমে সাংবাদিকদের বলেছিলেন, ‘জয়ের সম্ভাবনা’ না থাকলে জাতীয় পার্টির প্রার্থীরা মহাজোটের আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দিয়ে সরে যাবে।
সেদিন রাতেই নিজের কথা ফিরিয়ে নিয়ে তিনি বলেন, জাতীয় পার্টির কোনো প্রার্থী নির্বাচনের মাঠ থেকে সরে যাবেন না।
-
প্রকৃতি রক্ষায় রাজনীতিবিদদের অঙ্গীকার চাই: ফখরুল
-
প্রকৃতির পাশাপাশি রাজনৈতিক পরিবেশও ‘দূষিত’ হচ্ছে: কাদের
-
সিপিডি বিএনপির বক্তব্য শেখানো বুলির মতো: হাছান
-
উপনির্বাচনে বিএনপি না থাকায় মনোনয়নপ্রত্যাশীদের ‘দৌড়’ বেড়েছে: কাদের
-
বাজেট ‘সর্বমহলে প্রশংসিত’ হচ্ছে’ বললেন ওবায়দুল কাদের
-
ব্যবসায়ীদের দুই হাত ভরে দিয়েছেন অর্থমন্ত্রী: ফখরুল
-
খালেদা জিয়ার স্বাস্থ্য ঝুঁকি ‘কাটেনি’: ফখরুল
-
এরশাদের মৃত্যুবার্ষিকীতে ভোট না করার আহ্বান জাতীয় পার্টির
-
প্রকৃতি রক্ষায় চাই রাজনীতিবিদদের অঙ্গীকার: ফখরুল
-
প্রকৃতির পাশাপাশি রাজনৈতিক পরিবেশও ‘দূষিত’ হচ্ছে: কাদের
-
উপনির্বাচনে বিএনপি না থাকায় মনোনয়নপ্রত্যাশীদের ‘দৌড়’ বেড়েছে: কাদের
-
সিপিডি বিএনপির বক্তব্য শেখানো বুলির মতো: হাছান
-
ব্যবসায়ীদের দুই হাত ভরে দিয়েছেন অর্থমন্ত্রী: ফখরুল
-
বাজেট ‘সর্বমহলে প্রশংসিত’ হচ্ছে’ বললেন ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
- নেইমার-রিচার্লিসনের গোলে একুয়েডরকে হারাল ব্রাজিল
- মঈন খানের ছেলে আজম খান প্রথমবার পাকিস্তান দলে
- সমতায় শেষ স্পেন, পর্তুগালের লড়াই
- পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাইকারী ‘মাদকসেবী’, জানাল পুলিশ
- ১৫ ওভারের ম্যাচে এ কেমন ব্যাটিং পারটেক্সের!
- ‘বাজরাঙ্গি ভাইজান’র সেই মুন্নি এখন
- সেই খবরে ‘ক্লিক’ করেছে কারা, জানতে চায় এফবিআই
- দিনাজপুরে ৪ হাত, ৪ পা নিয়ে শিশুর জন্ম
- বড় জয়ে প্রস্তুতি সারল ইতালি
- শামীমের অলরাউন্ড দোলায় দোলেশ্বরের জয়





